চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার যখন ১২, দিলদারের তখন ৫২: নাসরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

‘অনেকেই ভাবে আমার বয়স বেশি। কারণ দিলদার ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। কিন্তু আমার বয়স মোটেও বেশি নয়। ১২ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করি। তখনই দিলদার ভাইয়ের সাথে কাজ শুরু আমার। আমার যখন ১২ বছর বয়স, দিলদার ভাইয়ের তখন বয়স ৫২ বছর।’-হাসতে হাসতে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন।

অনেকদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন না একসময়কার ব্যস্ততম এই অভিনেত্রী। সম্প্রতি কাজ করতে যাচ্ছেন ‘আদম’ নামে একটি চলচ্চিত্রে। শুক্রবার এফডিসিতে ওই চলচ্চিত্রে মহরতে উপস্থিত থেকে নিজের বয়স নিয়ে এভাবেই কথা বলেন নাসরিন।

তিনি বলেন, সিনেমায় কেমন করে দেখবেন আমাকে? এখন কি আর সেই দিন আছে! যখন আমরা কাজ করতাম তখন আমাদের অভিনয় দেখে পরিচালক এবং প্রযোজকরা ডাকতো। আর এখন অভিনয় জানে না তারাই বেশি কাজ করছেন। বলেন এরকম যদি হয় তাহলে আমাদের জায়গা হবে কোথায়?

পরে চ্যানেল আই অনলাইনকে নাসরিন বলেন, আমি ৮০০ এর বেশি সিনেমায় কাজ করেছি। ২৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার আমার। এখন কাজ কম করলেও স্টেজ শো করেই জীবন যাপন করছি। পাশাপাশি দুই সন্তান নিয়ে সংসার করছি।।

নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে, ‘অগ্নিশথপ’ ছবির মাধ্যমে। তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। বেশকিছু ছবিতে নেতিবাচক চরিত্রেও তাকে দেখা গেছে।

এদিকে প্রয়াত কৌতুক অভিনেতা দিলদার ২০০৩ সালের ১৩ জুলাই মৃত্যু বরণ করেন। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেন এমন হয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদমদিলদারনাসরিনমহরতলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়া হত্যাকাণ্ডে মামলা কেন চললো না: তথ্যমন্ত্রী

পরবর্তী

দেশত্যাগে আর স্বামীর অনুমতি লাগবে না সৌদি নারীদের

পরবর্তী
সৌদি আরব-নারী-অনুমতি

দেশত্যাগে আর স্বামীর অনুমতি লাগবে না সৌদি নারীদের

হাথুরুর জন্য বিসিবির দরজা খোলা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT