চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মেয়ে হবে, নাম রাখবো ফারিশতা: মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

কদিন আগে মাহিয়া মাহি জানান, তিনি মা হতে যাচ্ছেন। সপ্তাহ না যেতেই অনাগত সন্তান নিয়ে আবারও মুখ খুলেছেন জনপ্রিয় এই নায়িকা। মাহি বলেন, আমি জানি আমার মেয়ে হবে, নাম রাখবো ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে।

শনিবার সন্ধ্যায় এফডিসিতে মুক্তির অপেক্ষায় থাকা ‘যাও পাখি বলো তারে’-এর সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি এ কথা বলেন। এসময় মাহির স্বামী রাকিব সরকার পাশেই ছিলেন।

মাহিয়া মাহি বলেন, মা হতে যাওয়ার সুখটা এখনো বুঝে উঠতে পারিনি। সবাই এত যত্ন করছে বিশেষ করে স্বামীসহ প্রত্যেকেই এতো কেয়ার করছে যে, মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। এটা বুঝতে আরও সময় লাগবে।

মা হওয়ার বিষয়ে মাহি বলেন, মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। মানুষ আনন্দের খবর কেন লুকিয়ে রাখে জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক না। সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই।

অনাগত সন্তানের কারণে আগামী এক বছর কাজ কমিয়ে দেয়ার কথা জানিয়ে মাহি বলেন, একটু বিরতিতে থাকবো। কারণ সেফটির ব্যাপার আছে। দৌড়ঝাঁপের কোনো কাজ করা যাবে না। তাই এই সময়টা বিরতিতে যাওয়ার কথা ভাবছি। হাতে কাজগুলো শেষ করে তারপর বিরতিতে যাবো।

‘ফারিশতা’ নামে মাহির একটি রেস্টুরেন্ট আছে। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার এগিয়ে তেলিপাড়া বাজারে নায়িকার ওই রেস্টুরেন্টটি। চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ‘ফারিশতা’র নামেই নিজের সন্তানের নাম রাখার কথা জানালেন।

Reneta

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় মা হওয়ার খবর দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT