চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বাবা ছিলেন ‘দুর্বিনীত রকমের বোকা’

মাহবুব রেজা মাহবুব রেজা
৬:৫৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
শিল্প সাহিত্য
A A

এক
রিয়াজ উদ্দিন আহমেদ নামের মানুষটা ছিলেন আমার বাবা। দেশভাগের আগের বছর নরসিংদী মহাকুমার এক অজপাড়া থেকে ঢাকায় আসেন। পড়াশোনা শেষে খাদ্য বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। বাবার অফিস তখন আরমানিটোলা মাঠের কোনায়, বাবুবাজারের কাছে ছিল। সেই সময়ের জন্য খাদ্য বিভাগের এই চাকরি ছিল অনেক লোভনীয়। কিন্তু আমার বাবা একদিন বোকার মতো হুট করে সেই লোভনীয় টাইপের চাকরি ছেড়ে ভর্তি হয়ে গেলেন ল’ কলেজে, নাইট শিফটে।

বোকা না হলে কেউ নিশ্চিন্ত সরকারি চাকরি ছেড়ে দেয়! আমার বাবা মানুষটা নির্বিকার রকমের বোকা ছিলেন ফলে তিনি আর ভাবলেন না তার স্ত্রী আর দুই ছেলের ভরণপোষণের খরচ কোত্থেকে আসবে?
তিনি একবারও চিন্তা করলেন না তার চাকরি না থাকলে পিলখানার কাছে ৩৪, ললিতমোহন দাশ লেনের ভাড়া বাসা তাকে ছেড়ে দিতে হবে।

তিনি একবারও ভাবলেন না শহরে জন্ম নেয়া, বেড়ে ওঠা বাবা-মার অতি আদরের সন্তান আমার মা কখনোই সংসার নিয়ে তার বাবা-মা’র আজিমপুর কলোনির বাড়িতে থাকবেন না।

আমার বাবা কখনোই ভাবলেন না ছেলেদের নিয়ে তার স্ত্রীকে চলে যেতে হবে তার শ্বশুরবাড়ি- নাগরিক সুযোগ সুবিধা থকে বঞ্চিত দূর গ্রামে। আমার বাবা কখনোই ভাবলেন না আমার মা আমার নানীর অনেক আদরের মেয়ে। খুব সুন্দরী ছিলেন মা আমার। আমার নানি মার পোশাক কিনতেন নিউমার্কেটের দামি দামি দোকান থেকে। আকস স্টুডিওতে ছবি তুলতেন মা- সেই ছবি দেখেছি আমি। মা আইসক্রিম খেতে পছন্দ করতেন। কত আহ্লাদী ছিলেন আমার মা। কত আদরের ছিলেন আমার মা। আর এসব কিছু ছেড়ে আমার মাকে কিনা শহর ছেড়ে চলে যেতে হয়েছিল! আমার বাবা এসবের কিছুই ভাবলেন না।

তিনি শুধু ভাবলেন খাদ্য বিভাগের চাকরিতে তাকে অন্যায় কাজ করতে হবে- সুতরাং তিনি এসবের মধ্যে নেই।  তিনি আইনজীবী হয়ে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করবেন।

দুই
১৯৫৫ সালের দিকে আমার বাবার দুর্বিনীত রকমের বোকামির জন্য আমার বড় দুই ভাইকে নিয়ে মাকে চলে যেতে হয়েছিল গ্রামে। যে মানুষটা কখনও গ্রামে যাননি সেই মানুষটাকেই কিনা চলে যেতে হয়েছিল শহর ছেড়ে গ্রামে! যে গ্রামের কাউকেই আমার মা সেরকম করে চিনতেন না- এরা সবাই ছিলেন আমার মায়ের অপরিচিত।

আমার মা শহর থেকে গ্রামে চলে গিয়েছিলেন ঠিকই কিন্তু তার মনটা পড়ে রয়েছিল ঢাকায়, আমার বাবার জন্য…।

তিন
আমার বাবা তার পরিবার পরিজন দেশে পাঠিয়ে দিয়ে ভাড়া বাড়ি ছেড়ে উঠলেন বনগ্রামের কাছে যোগীনগরের এক মেসে। তখন বাবা দিনে কয়েকটা টিউশনি করেন আর রাতের বেলা ল’ কলেজে পড়েন আর আমার মাকে বিনয়ে বিগলিত ভাষায় চিঠি লেখেন। আমার বাবার জন্য সেসময়টা ছিল কঠিন চীবরের মতোই।

পরবর্তীতে আমি বাবার সেসব চিঠি খুঁজে পেয়েছিলাম। সেসব চিঠির ছত্রে ছত্রে আমি একইসঙ্গে আমার বোকা এবং জেদি বাবাকে খুঁজে পেয়েছি।

আমার বাবা মাকে যে কতকিছু লিখতেন!

আমার এখন খুব জানতে ইচ্ছে করে, আমার মা কি বাবার সেসব চিঠি পড়ে পড়ে হাসতেন?
নাকি কাঁদতেন?

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: সুখবরে আত্মতৃপ্তি নয়

পরবর্তী

বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলেই ৯৯৯-এ ফোন

পরবর্তী

বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলেই ৯৯৯-এ ফোন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৭-২০১৮) প্রদানকালে...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর জন্য ছবি আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT