তারকাকথন

আমার নিজেরও অন্যতম প্রিয় একটি চলচ্চিত্র খাঁচা: জয়া আহসান

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘খাঁচা’

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘খাঁচা’

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে ‘১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পর্দা উঠেছে শুক্রবার (১২ জানুয়ারি)। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। আর এই উৎসবে দেখানো হবে জয়া আহসান অভিনীত ও আকরাম খান পরিচালিত ছবি ‘খাঁচা’।

১৭ই জানুয়ারী ২০১৮, বুধবার,শাহবাগ পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে বিকাল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘খাঁচা’। এই প্রসঙ্গে ছবির অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘১৯৪৭-এর দেশভাগের পটভূমিতে নির্মিত ছায়াছবি ‘খাঁচা’। বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প। সত্যি কথা বলতে এই শুটিং চলাকলীন সেই সময়টাকেই উপলব্ধি করেছিলাম আমি। আমার নিজেরও অন্যতম একটি প্রিয় চলচ্চিত্র খাঁচা যা ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামী ১৭ই জানুয়ারী ২০১৮, বুধবার,শাহবাগ পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে বিকাল ৫:৩০টায় প্রদর্শিত হবে। আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।’খাঁচা

 

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র জয়া আহসান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…