বর্তমান সময়ের আলোচিত মুখ মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া হঠাৎ মিডিয়ার কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ফারিয়া লিখেছেন: নাহ্, অনেক ভেবে দেখলাম আমার দ্বারা আর রেগুলার অভিনয় সম্ভব না, যেই আবেগ, ভালোবাসা এবং স্বপ্ন নিয়ে এসেছিলাম অভিনয় করতে, হিসাব মিলছে না তার উপর মিডিয়া গ্রুপিং, সমালোচনা এবং আজাইরা রাজনীতি।
আর কোনো সিরিয়াল না তো নাই ই, টুকটাক পছন্দ হলে সিঙ্গেল নাটক করবো, আর সাথে মাস্টার্সটা শেষ করবো। আমার দ্বারা এতো পরিশ্রম সম্ভব না, এতো টেকনিকেল চলাফেরাও না।







