চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার ছেলে আর কত ফাউল সইবে?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওঁর থিয়াগো মেন্ডেজ ফাউল করেছিলেন রোববারের ম্যাচে। তাতে স্ট্রেচারে করে চোখে পানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। প্রথমে গুরুতর মনে হলেও বড় রকমের চোট থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছেন পিএসজি তারকা। চোটের প্রকার যেমনই হোক, ছেলেকে মাঠে ওভাবে কাতরাতে দেখে রাগ ধরে রাখতে পারেননি বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।

নেইমারকে ফাউল করার দায়ে শুরুতে মেন্ডেজকে হলুদ কার্ড ও পরে ভিএআরের সাহায্যে রেফারি লাল কার্ড দেখান। এতে মোটেও খুশি নন নেইমারের বাবা। খেলোয়াড়দের এমন ক্যারিয়ারঘাতী ফাউল থেকে রক্ষা করতে লিগ প্রশাসক ও কর্মকর্তাদের এগিয়ে আসা উচিৎ বলে ইনস্টাগ্রামে লিখেছেন তিনি।

‘আর কতদিন এভাবে চলবে? আমরা এ নিয়ে অসংখ্যবার দাবি তুলেছি, আমরা এসব সহিংসতাকে খাটো করে দেখছি। কেন প্রথম ফাউল থেকেই এটা বন্ধ হল না, কেন আমাদের অষ্টম, নবম ফাউলের সময় গিয়ে এ নিয়ে কথা বলতে হচ্ছে?’

‘খেলার সময় আমরা মোটেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি না। কেন নেইমারকে এত ফাউল সইতে হয় এবং কেন সবচেয়ে খারাপটাই? এভাবে পার পেয়ে যাওয়া খেলোয়াড়দের ফাউল করতে উৎসাহিত করে। যদি এভাবে চলতে থাকে, ভবিষ্যতে ফুটবল থেকে অনেককিছু হারিয়ে যাবে।’

‘আর কতদিন ধরে একজনকে এসব ভুলের স্বীকার হতে হবে?’

নেইমারের ক্লাব পিএসজি সোমবার নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে কোনো চিড় ধরা পড়েনি। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে সেবিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT