চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার গানগুলো কি সত্যিই সাহিত্য: বব ডিলান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

নোবেল পুরস্কার নিতে সুইডেন উপস্থিত হননি মার্কিন গায়ক বব ডিলান। তবে লিখিত এক চিঠিতে তিনি জানিয়েছেন, সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণের অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য নয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, পুরস্কার পাওয়া আর তার জন্য চাঁদে পা ফেলা একই ব্যাপার। তার গান সত্যিই সাহিত্যকর্ম কিনা সেই প্রশ্নও বারবার করেছেন নিজেকে।

চিঠিতে তিনি লিখেছেন, শারিরীকভাবে উপস্থিত হতে না পারলেও সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি মানসিকভাবে উপস্থিত থাকছেন। পাশাপাশি তার গানগুলোকে সাহিত্যকর্ম হিসেবে দেখার জন্য সুইডিশ একাডেমিকে ধন্যবাদ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বব ডিলানের গান গেয়ে শোনান আরেক গায়িকা পাট্টি স্মিথ। বব ডিলানের লেখাটি পড়ে শোনান সুইডেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আজিতা রাজি। লিখিত বক্তব্যে ডিলান বলেন, নোবেল জয়ীদের ‘দুর্লভ কোম্পানি’তে ডিলানও যোগ দিয়েছেন। ছোট থেকেই নোবেলজয়ীদের যেমন বার্নাড শ, কিপলিং, থমাস মান, পার্ল এস বাক, আর্নেস্ট হেমিংয়ের কাজ নিয়ে পড়াশোনা করেছেন ডিলান। সেই সব নোবেলজয়ীদের নামের পাশে নিজের নাম দেখেই কথা বলার ভাষা হারিয়েছেন তিনি। লিখেছেন, যদি কেউ আমাকে বলতো যে আমার নোবেল প্রাইজ জেতার সম্ভাবনা রয়েছে আমি ভাবতাম আমি চাঁদে পা দিতে যাচ্ছি।

তিনি আরো বেশি আশ্চর্য হয়েছিলেন এই জন্য যে তিনি একজন গান লেখক। সারাবিশ্বের স্কুলে বা লাইব্রেরিতে সাহিত্যকর্ম হিসেবে আমরা যা জানি সেই বই বা কবিতা তিনি লিখেননি। ‘আমার গানগুলো কি সত্যিই সাহিত্য? এই প্রশ্ন বারবারই নিজেকে করেছি। সেই প্রশ্নের ভালো জবাব পেয়েছি। শেক্সপিয়ার কিন্তু নিজেকে একজন নাটক রচয়িতাই ভাবতেন। তিনি যে সাহিত্য লিখছেন সেটা কখনোই তার মাথায় ছিলো না। তার শব্দগুলো মঞ্চের জন্য লেখা হতো। সেসব লেখা হতো বলার জন্য, পড়ার জন্য নয় কিন্তু।’

প্যাট্টি স্মিথ

ডিলানের নোবেল লাভ এবছরের অন্যতম আলোচিত বিষয়। সাহিত্যে নোবেল ঘোষণার পরও এ ব্যাপারে দীর্ঘ দিন নীরব ছিলেন তিনি। নোবেল পুরস্কার তিনি প্রত্যাখান করতে পারেন বলেও ধারণা সৃষ্টি হয়েছিলো অনেকের মধ্যে। তবে পরে তিনি নোবেল পুরস্কার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন সঙ্গীতে নতুন কাব্যিক ব্যঞ্জনা এনে দেয়ায় স্বীকৃতিস্বরূপ এবছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান।

Reneta

পূর্বনির্ধারিত কাজ থাকায় নোবেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মার্কিন এই গায়ক। তবে শিঘ্রই নিজের নোবেল বক্তৃতা তিনি দিবেন বলেও এর আগে এক ব্যক্তিগতপত্রে নোবেল কমিটিকে জানিয়েছেন ডিলান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বব ডিলানসাহিত্যে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT