চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার কবর যেন বিদেশের মাটিতে না হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০১, মে ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সেইন্ট লুকস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ও স্থপতি কাজী আরিফ। কাজী আরিফের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন: ‘কাজী আরিফ এর মরদেহ নিয়ে তার ছোট মেয়ে এখন বাংলাদেশের পথে। এবার চিকিৎসার জন্য আমেরিকা আসার আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমাকে হঠাৎ করেই একদিন ফোন করেছিলেন। অনেক কথার পরে শুধু এইটুকু বলেছিলেন-

‘অপারেশন এর জন্য আমি আমেরিকা যাব। বাঁচবো কিনা জানি না।যদি মরে যাই, আমার কবর যেন বিদেশের মাটিতে না হয়। এই দায়িত্ব তোর আর হাসান আরিফের। হাসান আরিফকে বলেছি, আজ তোকে বললাম।

‘বলে ফোনটা রেখে দিয়েছিলেন। আমি জানতাম না এপ্রিলে তার অপারেশন হবে। জানতাম না এপ্রিলে আমি আমেরিকা আসবো। নিয়তি! ২৫ এপ্রিল তার অপারেশন হলো। ঐ দিন সারাদিন আমি হাসপাতালে ছিলাম। তারপর থেকে তার আর জ্ঞান ফেরেনি। নিউইয়র্কে তার জানাজা পড়েছি। জেএফকে এয়ারপোর্ট থেকে আজ তার মরদেহ বাংলাদেশ যাওয়া নিশ্চিত করেছি।’

সবশেষে আহকাম উল্লাহ লিখেছেন, আরিফ ভাই আপনাকে কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আপনার দাফন বাংলার মাটিতেই হবে। ঢাকা এয়ারপোর্টে হাসান আরিফ আপনার মরদেহ গ্রহণ করবেন।

‘হাসান আরিফ ভাই, এই কঠিন, কঠোর, ভারাক্রান্ত, ভাগাভাগি দায়িত্বপালন আপনি আর আমি মিলে অনেক করেছি কিন্তু এটা একটু বেশি কঠিন হলো। সব সময় পাশাপাশি থেকে করেছিতো, এবার করতে হলো পৃথিবীর দুই প্রান্ত থেকে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী আরিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT