চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের মনির ভাই উন্নত চিকিৎসার অভাবে মারা গেলেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের প্রবীণ ক্যামেরাম্যান (স্থিরচিত্র গ্রাহক) মো. মনির উদ্দিন মারা গেছেন। শুক্রবার রাত আড়াইটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুণী এই ক্যামেরাম্যানের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন।

তিনি জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে মনির ভাই আমাদের ছেড়ে চলে গেছেন।

রাজধানীর উত্তরায় মুনমুনের বাসার উপরের তলায় মনির উদ্দিন তার মেয়ের বাসাতেই দীর্ঘদিন থেকেছেন। কদিন আগে পঞ্চগড় গিয়েছিলেন মনির। উদ্দেশ্য ছিল সেখানে কিছু জমিজমা বিক্রি করে চিকিৎসা চালানো। গতরাতে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানান মুনমুন। বলেন, আজ দাফন হওয়ার কথা রয়েছে।

চ্যালেন আই অনলাইনকে মুনমুন বলেন, আমাদের মনির ভাই উন্নত চিকিৎসার অভাবে মারা গেলেন। তার চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হতো। প্রথমদিকে চিকিৎসা ব্যয় বহন করতে পারলেও পরবর্তীতে চিকিৎসা চালিয়ে যেতে অপারগ হয়ে পড়েন। একপযার্যে গাজীপুরে জমি বিক্রি করে তার চিকিৎসা করানো হয়। তাতেও কোনো কাজ হয়নি। আমি নিজেও যা পেরেছি তাই দিয়ে তার সাহায্য করেছি।

কয়েক বছর ধরে মনির ডায়াবেটিস, কিডনির সমস্যায় ভুগছিলেন। গেল বছর শুরু থেকে নতুন করে চোখের সমস্যায় ভুগেছেন মনির। বাম চোখে আগে কম দেখলেও পরে ডান চোখেও সমস্যা দেখা দেয়। পরে মনির উদ্দিন দু-চোখ অকার্যকর হয়ে পড়ে।

গতবছর মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন মনির। মুনমুন জানান, তিনি চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের কাছে মনির অসুস্থতার বিষয় জানিয়েছিলেন। কিন্তু চলচ্চিত্রের মানুষদের কাছ থেকে আশানুরূপ সাপোর্ট পায়নি মনির।

Reneta

চিত্রপরিচালক উত্তম আকাশের বেশিরভাগ ছবির ক্যামেরাম্যান ছিলেন মনির উদ্দিন। ১৯৮৯ সালে চিত্রপরিচালক এহতেশামের ‘মৌমাছি’ ছবিতে প্রথম ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন মনির উদ্দিন। এরপর ‘আমার জান’, ‘হিরা মতি’, ‘ঢাকাইয়া পোলা বরিশাল্ল্যাইয়া মেয়ে’, ‘মুক্তির সংগ্রাম’ ছাড়াও দুই শতাধিক ছবির ক্যামেরাম্যান ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তম আকাশক্যামেরাম্যানমনিরমুনমুন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT