চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জেতা হয়ে গেলেও বাংলাদেশের টপঅর্ডার এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেখানে রানবন্যা দেখা যাচ্ছে, সেখানে জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষ পেয়েও আগ্রাসী হতে পারছে না টাইগার ব্যাটারবাহিনী। সংক্ষিপ্ত ফরম্যাটের সঙ্গে মানানসই ব্যাটিংয়ে বাংলাদেশ কতটা পিছিয়ে সে প্রশ্ন উঠল মিরপুরে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টির আগে।

আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের ১৬৫ রান ৯.৪ ওভারে পেরিয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এমন ম্যাচ দেখার পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুর্ভাবনা আসতেই পারে।

চট্টগ্রামে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শুক্রবার সন্ধ্যা ৬টায় শের ই বাংলা স্টেডিয়ামে নামবে চতুর্থ টি-টুয়েন্টি খেলতে। হোম অব ক্রিকেটে অনুশীলন শুরুর আগে জাতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন পেসার তাসকিন আহমেদ।

আইপিএলের সঙ্গে তুলনার বিষয়ে তিনি বললেন, ‘আইপিএলের কন্ডিশন আর এখানের কন্ডিশন একটু ভিন্ন। প্রতিপক্ষও ভিন্ন। আইপিএলে হাই-স্কোরিং ম্যাচ হয়, উইকেটও আলাদা। বাংলাদেশে তুলনামূলকভাবে হাই-স্কোরিং ম্যাচ একটু কমই হয়। যদিও প্রতিপক্ষ জিম্বাবুয়ে, দেখুন আসলে আন্তর্জাতিক সিরিজ, যারাই খেলছি, সবাই কিন্তু শতভাগ দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করছি। হয়তো তুলনামূলকভাবে আইপিএলের তুলনায় এরা একটু দুর্বল। তবে আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে।’

ট্যাগ: চতুর্থ টি-টুয়েন্টিতাসকিন আহমেদবাংলাদেশ-জিম্বাবুয়েমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবের ‘স্বপ্নের শহর’ নির্মাণে কেউ বাঁধা দিলে হত্যার নির্দেশ

পরবর্তী

আইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের

শিম্পাঞ্জি ও মহিলার ছবি, বনজঙ্গলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের বিরুদ্ধে শিম্পাঞ্জির ভয়ঙ্কর লড়াই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT