চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের কিছুই করার ছিল না: তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

১৩১ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে লড়াই চলে না, সেটি সবারই জানা। এই আপ্তবাক্য দিয়েই ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে শোচনীয় হারের কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, ‘দুর্ভাগ্য যে আমরা ব্যাটিংয়ে একদমই ভালো শুরু করতে পারিনি। যদি আমরা ২৬০ থেকে ২৭০ করতে পারতাম, ম্যাচের চেহারা ভিন্ন হতে পারতো। কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছি। ১৩২ রানে বোলারদের তেমন কিছুই করার ছিল না। যদি ২৬০-২৭০ হতো আমরা বোলাররা আরেকটু আক্রমণাত্মক হতে পারতাম।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড সফরে এই ভেন্যুতেই ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব সেরেছিল বাংলাদেশ। সেখানে যাওয়ার আগে তাসকিন জানালেন, স্বাগতিকদের বিপক্ষে লড়াই জমাতে হলে ব্যাটে ও বলে জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

‘আমাদের বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছে নিউজিল্যান্ডে এসে। এমনকি কোয়ারেন্টাইনে থাকার সময়ও ক্রাইস্টচার্চে পরের সাতদিন অনুশীলন করেছি। ২৬০ হলে গল্পটা ভিন্ন হতে পারত। এই রানে লড়াই করা চলে না।’

‘আমরা পরের দুটি ম্যাচের দিকে তাকিয়ে আছি। নিউজিল্যান্ডের মাটিতে খেলা সবসময়ই কঠিন। পরের ম্যাচে আমরা সেরাটা দিয়ে লড়বো আশা করি। কোনো সন্দেহ নেই নিউজিল্যান্ড বিশ্বসেরা দলের একটি। নিজেদের মাটিতে তারা কতটা ভয়ঙ্কর তা আমরা জানি। এখানে ২৮০ বা ৩০০ রান করতে পারলে ভালো প্রতিদ্বন্দিতা হবে। যদি তাদেরকে হারাতে চাই ব্যাট-বল দুই দিকেই ভালো করতে হবে।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটিংয়ে হোঁচটের পর বোলাররাও খানিকটা লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেননি। ২২ গজে ঝড় তোলা মার্টিন গাপটিলকে আউট করে প্রথম সাফল্যটি এনে দেন তাসকিন।

Reneta

দলীয় ফিফটি পার করে গাপটিল ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন। ডানহাতি ওপেনার মারেন চারটি ছক্কা ও তিনটি চার।

আরেক ওপেনার হেনরি নিকোলস সহজেই পাড়ি দিয়েছেন বাকি পথ। ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ডেভন কনওয়ে ২৭ রান করে তরুণ পেসার হাসান মাহমুদের শিকার হন। জয় থেকে নিউজিল্যান্ড যখন ১৩ রান দূরে, তখন আউট হন এ ব্যাটসম্যান।

উইল ইয়ং ৬ বলে ১১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ২১.২ ওভারে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় কিউইরা। ৮ উইকেটের বিশাল জয়ে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে গেল সিরিজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT