চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে বললে আসনটি ছেড়ে দিতাম: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:০০ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

নিজের মনোনয়নপত্র বৈধ দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যে প্রক্রিয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। তারা যদি আমাকে বলতো তাহলে আমি এমনিতেই আসন ছেড়ে দিতাম। জালিয়াতি করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহারের পর চ্যানেল আই অনলাইনের কাছে তার প্রতিক্রিয়া জানান।

মঙ্গলবার মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে অবস্থান নেয় কৃষক শ্রমিক জনতালীগের নেতা-কর্মীরা। এসময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

খবর শুনে দ্রুত এলেঙ্গাতে যান কাদের সিদ্দিকী। তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। পাশাপাশি হরতালের কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা দেন।

কাদের সিদ্দিকী বলেন, ব্যাংক আমাকে চিঠি দিয়েছে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জালিয়াতি করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। তারপরও এখনো আমাদের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আজ রাত ৯টায় এ নিয়ে দলীয় মিটিং হবে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হবে আমরা কি করবো।

এর আগে ঋণখেলাপি উল্লেখ করে রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। অগ্রণী ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণখেলাপি।

Reneta

তার প্রতিষ্ঠান মেসার্স সোনার বাংলা প্রকৌশলী অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিলো। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাদের সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইল উপনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT