চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমলার ঝোড়ো সেঞ্চুরির পর বাটলারের পাগলাটে টর্নেডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
হাশিম আমলা

হাশিম আমলা

প্রথমঅর্ধে হাশিম আমলার ঝোড়ো সেঞ্চুরি, সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের মিনি টর্নেডো; পাঞ্জাবের ঝুলিতে দুইশ ছুঁই ছুঁই সংগ্রহ। পরেরঅর্ধে জস বাটলারের পাগলাটে টর্নেডো, আর নিতিশ রানার ঝড়। কিন্তু দিনশেষে হাসতে পারবেন কেবল একঅর্ধের ব্যাটসম্যানরাই। তাতে হাসি বাটলার-রানার। মুম্বাইয়ের ৮ উইকেটের জয়টাকে অতি মাত্রায় সহজ করে দিয়েছেন পরেরঅর্ধের এই দুই ব্যাটসম্যান।

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯৮ রান তোলে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখেই জয়ে নোঙর ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স।

পাঞ্জাব ৪৬ রানের উদ্বোধনী জুটি পায়। শন মার্শ ২৬ রানে ফেরার পর ফিরেছেন আরো তিন ব্যাটসম্যান। যার মাঝে ম্যাক্সওয়েলের ব্যাটে টর্নেডো গতিতে এসেছে ৪ চার ও ৩ ছয়ে ১৮ বলে ৪০ রান।

অন্যপ্রান্তে আমলা ইনিংসের আগাগোড়া ব্যাট করেছেন। অপরাজিত ছিলেন ১০৪ রানে। ঝোড়ো ইনিংসটি ৮ চার ও ৬ ছয়ে ৬০ বলে সাজিয়েছেন সাউথ আফ্রিকান তারকা।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে বড় কোপটা গেছে লাসিথ মালিঙ্গার ওপর দিয়ে। ৪ ওভারে ৫৮ রান খরচায় উইকেটশূন্য এই লঙ্কান। ১০-এর ওপর গড়ে রান দিয়েছেন আর মাত্র একজন। মিচেল ম্যাকক্লেনেঘান ৪ ওভারে ৪৬ রান দিলেও ২টি উইকেট নিয়েছেন।

জস বাটলার

লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৫ ওভারেই ৮১ রানের উদ্বোধনী জুটি পায় মুম্বাই। ৪ চার ও ২ ছয়ে ১৮ বলে ৩৭ রানে পার্থিব প্যাটেল ফিরলে ভাঙে এই জুটি। তার সঙ্গী বাটলার ফিরেছেন টর্নেডো গতির ৭৭ রানে। ৭ চার ও ৫ ছয়ে ৩৭ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ইংলিশ তারকা।

বাটলার ফেরার আগে রানার সঙ্গে ৮৫ রানের আরেকটি ঝোড়ো জুটি গড়েছেন। পরে রানা ও হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষ করে এসেছেন। কোন চারের মার না থাকলেও ৭ ছয়ে ৩৪ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন রানা। সঙ্গী পান্ডিয়া অপরাজিত ২ চার ও ১ ছয়ে ৪ বলে ১৫ রানে।

পাঞ্জাবের বোলারদের মধ্যে হাত ঘোরানো সকলেই ১০-এর ওপর গড়ে রান দিয়েছেন। ৪ ওভারের কোটা পূরণ করতে পেরেছেন কেবল ইশান্ত শর্মা। মালিঙ্গার সমান ৫৮ রান খরচ করে উইকেটশূন্য ভারতীয় পেসারও।

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যদি মূর্তি বলে হেফাজত?

পরবর্তী

৪ দিনের সফরে আবারো ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

পরবর্তী

৪ দিনের সফরে আবারো ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

পুলিশে নারীর অবস্থান দিন দিন কেমন হচ্ছে

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT