চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধান চাই: ড. কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্ট শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান চায় মন্তব্য করে ড. কামাল হোসেন বলেছেন: আন্দোলন-সহিংসতা, সংকট হলে তার দায় সরকারের। বল এখন সরকারের কোর্টে।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন: আজকের সংলাপে আমরা ৭ দফা দাবি নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব করেছি৷ ইতোমধ্যে সারাদেশে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো গায়েবি হয়রানিমূলক মামলা দায়ের হবে না এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আর গ্রেপ্তার করা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

এসময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব করেছি।

সংলাপ ফলপ্রসূ ও এতে সন্তুষ্ট কিনা এই প্রশ্নে তিনি বলেন, ‘ফলপ্রসূ হলো কি হলো না এটা বুঝা যাবে না। জনগণ যদি আশার আলো দেখে আমরা আশাবাদী৷’

Reneta

‘সন্তুষ্টি-অসন্তুষ্টি এখনই বলতে চাচ্ছি না। জনগণকে দিয়েই সন্তুষ্টি আদায় করবো।আমরা চেষ্টা করে যাচ্ছি শান্তিপূর্ণ অবস্থান মাধ্যমে দাবি আদায়ের। বাকিটা সরকারের উপর।’

ঐক্যফ্রন্ট নির্বাচন পিছিয়ে দেয়ার দাবিতে ষড়যন্ত্র দেখছেন ওবায়দুল কাদের প্রসঙ্গে টেনে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাহলে বলবো জনগণের সাথে তাদের সম্পর্ক নাই৷ জনগণের দাবির সাথে তাদের সম্পর্ক নেই৷ আমরা নির্বাচন পেছানোর দাবি করছি৷ কারণ একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই।’

এসময় বিএনপি মহাসচিব বলেন, আমাদের আন্দোলন চলবে। কালকে রোডমার্চে যাচ্ছি। পরশু জনসভা করা হবে রাজশাহীতে। তফসিল ঘোষণা করা হলে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবো।

তিনি বলেন, সংলাপকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি৷সরকার যদি সমাধানের জায়গায় না আসে তাহলে তার দায় সরকারের।সরকার না মানলে আন্দোলনের মাধ্যমে আদায় করবো।

আগামীকাল তফসিল ঘোষণা করা হলে কিভাবে সংলাপ হবে এমন প্রশ্নে মান্না প্রয়োজনে তফসিল আবারও ঘোষণা করা যাবে। যদিও আমরা মানা করেছি। আন্দোলন অব্যাহত থাকবে৷

আ স ম রব বলেন, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি মানতে হবে সরকারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনতফসিললিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT