চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা বার্সেলোনা নই, রোমাকে লিভারপুলের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ৫-২ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে লিভারপুল। তবে বড় ব্যবধানে হারলেও শেষ দিকে পাওয়া মুল্যবান দুটি অ্যাওয়ে গোল আশা জাগাচ্ছে রোমাকে। কারণ কোয়ার্টার ফাইনালে একই ব্যবধানে পিছিয়ে থাকার পরও বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছিল রোমানরা। দলটিকে এবারও সেই ভাবনায় থাকতে নিষেধ করেছেন লিভারপুল কোচ। সতর্ক করে তিনি বলেছেন, ‘আমরা কিন্তু বার্সেলোনা নাই।’

ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারাতে হবে রোমাকে। এই ক্ষেত্রে লিভারপুল এক গোল করে ফেললে হিসাব পাল্টে তখন ব্যবধান আরো বড় হবে। বার্সেলোনার বিপক্ষে এমন সমীকরণের ম্যাচে জয় পেয়েছিল রোমা। প্রথম লেগে ৪-১ গোলের হারের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতেছিল তারা।

তবে লিভারপুলের বিপক্ষেও এমনটা ঘটবে না সেই নিশ্চয়তা দিতে পারেনি কেউই। অন্যদের মত সেই নিশ্চয়তা দিতে পারেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। তবে রোমার ঐতিহাসিক কামব্যাকের কথা মাথায় রেখে প্রছন্ন হুমকি দিয়ে রাখছেন তিনি। বলেছেন, আমরা বার্সেলোনা নই।

ক্লপ বলেন, ‘আজ রাতে (মঙ্গলবার) আমি যেটা বুঝলাম, সেটা হল রোমে আমরা জিততে পারি। কারণ আমাদের বিরুদ্ধে তাদের (রোমা) গোল করতেই হবে।’

এরপরই অল রেড কোচের সংযোজন, ‘আমরা বার্সেলোনা নই। বিশ্বের দুই-তিনটি সেরা দলের একটি তারা। অনেক কিছু জিতেছেও, যা আমরা পারিনি। তবে আমাদের যা শক্তি আছে তার সর্বস্ব দিয়েই আমরা লড়াই করব।’

ম্যাচের ফলাফল নিয়ে জার্মান এই কোচ বলেন, ‘খেলার শুরু আগে যা আশা করেছিলাম এই ফলাফল তার চেয়ে অনেক ভালো। তবে ইতিমধ্যে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের খেলা সম্পর্কে আমি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছি।’

Reneta

‘অবশ্যই আমরা যদি ৫-০ কিংবা ৫-১ গোলে জিততাম তবে আরো বেশি খুশি হতাম। কিন্তু ৫-২ ব্যবধানও দারুণ ফলাফল। আমরা সেখানে যাব ও নিজেদের যথাসাধ্য চেষ্টা করবো। আমরা যে গোলগুলো করেছি তার থেকে আরো বেশি গোলের সুযোগ পেয়েছিলাম। এটাই এই ম্যাচের ইতিবাচক দিক’,-যোগ করেন ক্লপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএস রোমাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘অভিবাসন আটক নীতি’ বাতিল করল মার্কিন আদালত

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

এপ্রিল ২৯, ২০২৬

রেকর্ডের সেমিফাইনাল ‘ক্যারিয়ার সেরা’ ম্যাচ বলছেন এনরিকে

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকারদের বোনাস নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT