চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা দুজন খুব ভালো আছি: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০১৫
অন্যান্য
A A

দুর্জনদের নানান কুকথা, চিরকুমার সংঘের হতাশা আর কিছু প্রিয় মানুষের শুভকামনা নিয়েই একবছর আগের এই দিনে স্রোতের বিপরীতে চলার সাহস দেখিয়েছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। 

সংসদ অধিবেশনেও টিপ্পনী শুনতে হয় তাকে। শত বাঁধা পেরিয়ে ২০১৪ সালের আজকের এই দিনে তিনি ঘরে তুলে এনেছিলেন স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে। সুখে-দু:খে একটা বছর একসঙ্গে পেরিয়ে এলেন এই জুটি।

৬৭ বছরের বর আর ৩১ বছরের কনে। জুটিটা একটু ভিন্নরকম হলেও, সেটা যে সুখের পরীক্ষায় বেশ উৎরে গেছে তা বোঝা যায় প্রথম বিয়ে বার্ষিকীতে জামাইয়ের মন্তব্য শুনে। নিজেদের বিবাহবার্ষিকীতে চ্যানেল আই অনলাইনকে মুজিবুল হক বলেন, আমরা ভালো আছি। খুব ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন।  

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছেলে ৬৭ বছর বয়সী রেলপথ মন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর তার নিজের জেলা চান্দিনার মিরাখলা গ্রামের মৃত হাবিব উল্লাহ মুন্সির ছোট মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন। পেশায় একজন আইনজীবী হনুফা আক্তার।

কথায় বলে, বিপদই চেনায় সঠিক আপনজন। এই জুটিও যে বেশ সুখে শান্তিতে, ভালোবাসাময় জীবন কাটাচ্ছেন তা উপলব্ধি করা যায় এই বছরের জুলাইতে। 

সেই সময়ে একবার মুজিবুল হক চূড়ান্ত অসুস্থ হয়ে পড়লে, সেবা-যত্ন দিয়ে সুস্থ করে তোলেন হনুফা। পরে চিকিৎসা শেষে দেশে ফিরে রেলমন্ত্রী অবশ্য সেই জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্ত্রীর কাছে। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিবুল হকরেলমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে পহেলা বৈশাখ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

এপ্রিল ১৪, ২০২৬

চোটে মৌসুম শেষ রোমেরোর, বিশ্বকাপ শঙ্কায়!

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT