চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা তো আর বার্সেলোনা নই’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
১০:৫৮ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
স্পোর্টস
A A
আবাহনী কোচ দ্রাগো মামিচ এবং সাদউদ্দীন

আবাহনী কোচ দ্রাগো মামিচ এবং সাদউদ্দীন

টানা তিন ম্যাচ হারার পর এএফসি কাপে জয়ের মুখ দেখল আবাহনী। দশ জনের দল নিয়েও বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়েছে দ্রাগো মামিচের শিষ্যরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকাশী-নীলদের প্রশংসায় পঞ্চমুখ বেঙ্গালুরু কোচ আলবের্তো রোকা পুজোল। সঙ্গে জানিয়ে দিলেন যে নিজেদের তারা বার্সেলোনা ভাবেন না। আর ধৈর্যের ফল পাওয়ার কথা বললেন স্বাগতিক কোচ দ্রাগো মামিচ।

পর্যাপ্ত সুযোগ পাওয়ার পরও গোল মুখ খুঁজে না পাওয়ায় নিজেদের খেলোয়াড়দের দুষলেন বেঙ্গালুরু কোচ। পাশাপাশি আবাহনীর খেলোয়াড়দের প্রশংসাও করতে ভুললেন না এই স্প্যানিশ, ‘আমরা যথেষ্ট গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। অন্যদিকে দেখুন, ওরা অল্প সুযোগ কি দারুণ ভাবেই না কাজে লাগাল। ৯ নম্বর (সোহেল রানা) ভালো খেলেছে। আমি ওদের হার না মানা মনোভাবকে শ্রদ্ধা জানাই।’

এই জয়ের আগে টানা তিন ম্যাচে হার দেখেছিল আবাহনী। তাই আবাহনীকে ছোট করে দেখেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে নিজেদের অবস্থানও জানিয়ে দিলেন পুজোল, ‘না, না। কাউকেই ছোট করে দেখার অবকাশ নেই। আমরা তো আর বার্সেলোনা নই।’

ম্যাচের ৮০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আবাহনী ডিফেন্ডার নাসির। দশ জনের দল নিয়েও এমন জয়ের পর মাটিতেই পা রাখছেন আকাশী নীল কোচ দ্রাগো মামিচ, ‘ওরা অনেক কঠিন দল ছিল। আমরা একটা সময় দশজনের দল হয়ে গিয়েছিলাম। আমি শুধু আমার খেলোয়াড়দের বলেছিলাম ধৈর্য রাখো। ম্যাচ শেষে কিন্তু সেটারই ফল পেলাম।’

বেঙ্গালুরু কোচ আলবের্তো রোকা পুজোল

আবাহনীর জয়ের অন্যতম নায়ক ফরোয়ার্ড সাদউদ্দীন সাদ। মূল একাদশে জায়গা না পেলেও বদলী হিসেবে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন অনূর্ধ্ব-১৬ সাফ জয়ী এই তরুণ। এমন চোখ জুড়ানো পারফরমেন্সের পর একাদশে নিয়মিত জায়গা পাবেন কিনা এমন প্রশ্নে বিষয়টা কোচের ইচ্ছার ওপরই ছেড়ে দিয়েছেন বলে জানালেন, ‘দেখুন, দলে কোচের ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করে। কোচ যা চাইবেন তাই হবে।’

তবে ম্যাচ জয়ী এমন এমন পারফরমেন্সের পর নিজের আত্মবিশ্বাস উঁচুতেই থাকবে বলে জানিয়ে দিলেন বাংলাদেশ ফুটবলের উঠতি এই তারকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT