চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই: বাংলাদেশ ছাত্রলীগ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা প্রসঙ্গে মধুর ক্যান্টিনে এক প্রেস ব্রিফিং এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এসময় আবরার হত্যার ঘটনার জন্য লজ্জা ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের গঠনতন্ত্রের বাইরে ব্যক্তিগত কোন কিছুর দায় সংগঠন নেবে না বলেও তিনি জানিয়েছেন। এমনকি সংগঠনের ভেতরে অনুপ্রবেশকারীদের বিষয়ে নজারদারী অব্যাহত রয়েছে বলেও জানান।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন: হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ছাত্রলীগ প্রশ্রয় দেয়নি। পলাতক বাকিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

জয় বলেন: আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করার জন্য। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবী জানাই, পলাতক অপর অভিযুক্তদেরও যেন স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়। একইসাথে এজাহারভুক্ত ১৯ জনের বাহিরে আরও যদি কেউ এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরও যেন অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। এ পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় তা নিঃশঙ্কচিত্তে সর্বোচ্চটুকু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, সাংগঠনিক তদন্ত প্রক্রিয়া সম্পাদনের সময় শেরে বাংলা হল কর্তৃপক্ষের যে উদাসীনতা ও দায়িত্বহীন ভূমিকা দৃষ্টিগোচর হয়েছে আমরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানাই।

এছাড়াও লেখক ভট্টাচার্য বলেন:দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেন ‘আবরার হত্যা মামলা’টি দ্রুত বিচার আইনের আওতায় এনে সম্পন্ন করা হয়। এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় সে উপযোগী করে পুরো মামলাটি পরিচালনা করা হয়।

‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশে কোন প্রকার অন্যায় করে কেউ রেহায় পাবে সে নজির নেই। বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত কেউ যদি ব্যক্তি উদ্যোগে কোন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পরে, তারাও বিচারের হাত থেকে রক্ষা পাবে না; অতীতেও পায় নি, ভবিষ্যতেও পাবে না।’

Reneta

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

আবরার হত্যাকাণ্ডে হলের সিসিটিভি ফুটেজসহ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগ বুয়েট শাখার ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র রাজনীতিছাত্র রাজনীতির নিষিদ্ধবাংলাদেশ ছাত্রলীগবুয়েট শিক্ষার্থীমধুর ক্যান্টিনলেখক ভট্টাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT