চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা গর্বিত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A
ড. ফেরদৌসি কাদরী, র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় উন্নতমানের টিকা তৈরিতে অসামান্য অবদানের জন্য ‘র‌্যামন ম্যাগসেসে পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। মঙ্গলবার ‘এশিয়ার নোবেল’ খ্যাত এ পুরস্কার জয়ের কথা ঘোষণা করে র‌্যামন ম্যাগসেসে কমিটি।

আমরা এরই মধ্যে জেনেছি, এশিয়া ও আফ্রিকা মহাদেশের দরিদ্র দেশগুলোতে নিরাপদ পানীয় জল ও নিরাপদ খাদ্যের অভাবে কলেরা এবং টাইফয়েড রোগের প্রদুর্ভাব দেখা দেয়। ফেরদৌসী কাদরী ১৯৮৮ সাল থেকে নিরাময়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি.) বিজ্ঞানী হিসেবে কাজ করে যাচ্ছেন।

মূলত তিনি ইটিইসি, টাইফয়েড, হেলিকোব্যাকটের পলরি, রোটা ভাইরাস ইত্যাদি মারাত্মক ধরনের সংক্রামক রোগে বিশেষজ্ঞ। সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস ডিগ্রী অর্জন করে চলে যান যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চতর ডিগ্রী নেন। পরে ১৯৮৮ সালে কাজ শুরু করেন আইসিডিডিআর.বি-তে।

তার সেই কাজের উদ্দেশ্যই ছিল কলেরা রোগ প্রতিরোধে কিভাবে দরিদ্র মানুষের জন্য সস্তা ও কার্যকর টিকা তৈরি করা যায়। কেননা ওই সময় কলেরার বিরুদ্ধে ‘ডকোরাল’ নামে যে টিকা ব্যবহার করা হতো, তা ছিল ব্যয়বহুল। গরীব মানুষের পক্ষে তা পাওয়া ছিল প্রায় অসম্ভব ব্যাপার। ড. ফেরদৌসী সেই টিকার পরিবর্তে ‘শানকল’ নামের একটি টিকা তৈরি করেন। যা ছিল অনেক সাশ্রয়ী।

জীবনে এত এত সাফল্য পেয়েও নীরবে কাজ করে যাওয়া এই বিজ্ঞানী আলোচনায় উঠে আসেন গত বছর। ২০২১ সালে সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান সাময়িকী এশিয়ার ১০০ জন শ্রেষ্ঠ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ড. ফেরদৌসী কাদরীও ছিলেন।

বলা চলে, জীবনের বেশিরভাগ সময়ই তিনি ব্যয় করেছেন মানুষের জন্য। তার প্রতিটি গবেষণার লক্ষ্যই ছিল অসচ্ছল, দরিদ্র মানুষের সেবা। সেই লক্ষ্যে পৌঁছেছেন তিনি। তার আবিষ্কারে আজ বহু মানুষ বিশেষ করে শিশুদের জীবন রক্ষা পাচ্ছে।

ম্যাগসেসের মতো এত বড় পুরস্কার পাওয়ার পর বিজ্ঞানী ফেরদৌসীর কথা আমাদেরকে মুগ্ধ ও গর্বিত করেছে। তিনি ‘র‌্যামন ম্যাগসেসে পুরস্কার’ কমিটিকে পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বের মানুষের মঙ্গলে তিনি তার বাকি জীবন উৎসর্গ করবেন।

আমরাও মনে করি, তার কাছ থেকে মানব জাতির আরও অনেক কিছু পাওয়ার আছে। আগামীতে ড. ফেরদৌসী কাদরী তার দৃষ্টান্ত রাখবেন বলেই আমাদের বিশ্বাস।

ট্যাগ: আইসিডিডিআর.বিড. ফেরদৌসী কাদরীবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: ৫৪২তম দিনে মৃত্যু ৮৬

পরবর্তী

রিভার ডিফেন্ডার্স কনভেনশন ২০২১

পরবর্তী
বাংলাদেশের রিভার ডিফেন্ডার্স কনভেনশনের অনলাইন সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিভার ডিফেন্ডার্স কনভেনশন ২০২১

মনোজ ও অর্ষার ছবি, নাটকের দৃশ্য, প্রেমের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোজ-অর্ষার ‘মন মায়াজাল’

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT