চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত আটজন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা বাড়ে।

শনিবার (১৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

থাই গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ব্যাংককের কেন্দ্রস্থলে একটি বিমানবন্দর রেল সংযোগ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিরাপত্তা বেষ্টনী নেমে আসার পর বাসটি রেললাইনের সংযোগস্থলে আটকে যায়। ঠিক সেই সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রেন স্থির থাকা বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি পাশের কয়েকটি যানবাহনকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। পরে বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ২৫ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাই কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

স্থানীয় সংবাদমাধ্যম খাওসোড ইংলিশ জানিয়েছে, মালবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলের চাচোয়েংসাও প্রদেশ থেকে ব্যাংককের ব্যাং সু এলাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় কবলিত বাসটি রাজধানীর পূর্বাঞ্চলীয় উপশহরগুলোর সঙ্গে শহরের কেন্দ্রের সংযোগ রুটে চলাচল করত।

Reneta

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেখানে জরুরি সেবাকর্মী, পুলিশ ও উৎসুক মানুষের ভিড় জমে যায়।

আল জাজিরার প্রতিবেদক টনি চেং বলেন, দুর্ঘটনাস্থলটি ব্যাংককের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সবসময় যানবাহন ও মানুষের চাপ থাকে।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনা থাইল্যান্ডের ‘সেকেলে’ রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে। ওই ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও আরও ৬৪ জন আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষথাইল্যান্ডনিহতমালবাহী ট্রেনরাজধানী ব্যাংকক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

পরবর্তী

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

পরবর্তী
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT