চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা এগিয়ে, তবে ছেড়ে কথা বলবে না টাইগাররা: কুক

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১০:৩৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  শুরু হওয়া বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে নিজেদের এগিয়ে রাখলেও বুধবার সংবাদ সম্মেলনে ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক বলছেন, ছেড়ে কথা বলবে না টাইগাররা।

গত কয়েক বছরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বেশ উন্নতি করেছে বলে জানান ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে লংগার ভার্সনে টাইগারদের দুর্বলতাও জানা রয়েছে তার। দীর্ঘ পরিসরে নিয়মিত না খেললে হঠাৎ করে মানিয়ে নিতে অসুবিধা হয় বলেও জানন তিনি। এই সুযোগটিই কাজে লাগাতে চায় ইংলিশরা ।

ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন,  ‘গত কয়েক বছরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। আর আমরাও উপমহাদেশে টেস্ট খেলিনি অনেকদিন হলো। তাই এটা একটা চ্যালেঞ্জ। তবে গত কয়েক দিনে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি আমরা।’

এখানকার আবহাওয়া ‘এলিয়ন’ এর মতো এরসঙ্গে আপনার নিজের মানিয়ে নেওয়া বড় এক পরীক্ষা
এখানকার আবহাওয়া ‘এলিয়ন’ এর মতো এরসঙ্গে আপনার নিজের মানিয়ে নেওয়া বড় এক পরীক্ষা

তবে সাম্প্রতিক পারফরম্যান্স আর ফর্ম যতোই ভালো হোক না কেন কুক স্বীকার করছেন ওয়ানডের মতো টেস্ট সিরিজটাও কঠিন হবে তাদের জন্য। ‘গত দেড় বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। তারা টেস্ট খেলেনি তা ঠিক। কিন্তু ওয়ানডেতে দারুণ খেলেছে। তাই সহজ হবে না আমাদের জন্য।’

ইংল্যান্ড নিজেদের কিছুটা সুবিধাজনক অবস্থানে দেখলেও অধিনায়ক অ্যালিস্টর কুক বাংলাদেশকে কঠিন প্রতিদ্বন্দ্বী মনে করছেন । তবে  বাংলাদেশের বিরুদ্ধে আরো একটি সফল সিরিজের স্বপ্ন তার।

সর্বশেষ ২০১০ সালে এই মাঠে বেশ বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। সেই ম্যাচের কথা স্মরণ করে কুক বলেন, ‘২০১০ সালে আমরা এখানে খেলেছিলাম। সেবার উইকেট খুব ভালো ছিল। আশা করি সেবারের মতোই আচরণ করবে চট্টগ্রামের উইকেট।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT