চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা এখনও নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্দশার চিত্র মঞ্চস্থ হয়েছিল শের-ই-বাংলা স্টেডিয়ামে, ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে। চট্টগ্রামে শেষ দুই ম্যাচে দৃশ্যপট খানিকটা বদলালেও সেরা ছন্দে ফিরতে পারেনি সাকিব আল হাসানরা। ফাইনালের আগে রাসেল ডমিঙ্গোর আশা সামর্থ্যের যথাযথ প্রয়োগ ঘটিয়ে এই অবস্থা থেকে বের হবে দল।

উইকেট হাতে রেখে ঝড়ের বেগে রান তোলার দাবি মেটানো যাচ্ছে না শুরুতেই ভজঘট লেগে যাওয়ায়। বাংলাদেশ কোচ তাকিয়ে এবার ফাইনালের দিকে। তার আশা, শিষ্যরা শিরোপা লড়াইয়ে নেমে করবে প্রত্যাশিত ব্যাটিংটাই।

‘আমরা এখনও নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। কিছু কিছু জায়গায় আমরা ভালো ছিলাম, কিছু ক্ষেত্রে গড়পড়তা। আমরা এখনও সেরা খেলাটা দেখানোর পথ খুঁজছি। যেমন, কেবল ২ উইকেট হারিয়ে শেষ ৫-৬ ওভারে যেতে পারিনি। প্রথম ১০ ওভারে অনেকবেশি উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের চাওয়া, ২ উইকেট হারিয়ে ১৫ ওভার শেষ করা। তাতে শেষদিকে ঝড় তোলার ভিত গড়ে উঠবে। এটায় মনোযোগ দিতে হবে। আশা করি ফাইনালে সেটি পারব।’

চট্টগ্রামে ফাইনালের মহড়ায় আফগানিস্তানকে হারিয়েই ঢাকা ফিরেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে দুদলের মাঝে শিরোপার লড়াই। তার আগে প্রতিপক্ষ হিসেবে আফগানরা পাচ্ছে স্বাগতিক কোচের সমীহ। আর নিজ দলের খেলোয়াড়দের দিকে তাকিয়ে সামর্থ্যের যথাযথ প্রয়োগ দেখার।

‘আফগানিস্তান অবশ্যই ভালো দল। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তাই বিস্ময়ের কিছু নেই। আমাদের জন্য চ্যালেঞ্জ হবে আমাদের স্কিল ও মানসিকতা একবিন্দুতে মেলাতে পারা, যেন আফগানিস্তানের মতো দলকে হারাতে পারি। সেটি করতে পারলে বিস্ময়ের কিছু হবে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ডমিঙ্গোত্রিদেশীয় সিরিজের ফাইনালবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT