চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা একদিকে গড়ে তুলি, ওরা করে ধ্বংস: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিকে গড়ে তুলি আর বিএনপি-জামায়াত করে ধ্বংস। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের আন্দোলন এটা আমার বোধগম্য নয়।

বুধবার রাজধানীতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন প্রতিহতের নামে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করেছে। তারা ৪ হাজার মানুষের গায়ে আগুন দিয়েছে, এর মধ্যে ৫শ লোক মারা গেছে। আন্দোলনের নামে তারা বিদ্যুৎকেন্দ্র পুড়িয়েছে, সেখানে থাকা প্রকৌশলীকে আগুনে ছুঁড়ে দিয়ে মেরেছে, বাস, লঞ্চ, ট্রেন পুড়িয়েছে।

তিনি বলেন, আগুনে পোড়া লোকদের আমরা চিকিৎসা দিয়েছি, ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সাহায্য-সহযোগিতা করেছি। দেশের মানুষ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেছে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা ঘটতে না পারে তার জন্য দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। এর জন্য যা করার দরকার আমরা তাই করবো।

প্রধানমন্ত্রী বলেন, আগুনে পোড়া মানুষের চিকিৎসায় ২০০০ সালে আমরা ঢাকা মেডিকেলে বার্ন অ্যান্ড ট্রমা সেন্টার চালু করি। কিন্তু পরবর্তীকালে এই সেন্টারের উন্নয়নে আর কোন উদ্যোগ নেয়া হয়নি। আমরা আবার ক্ষমতায় এসে এর আধুনিকায়নে কাজ করি। আমি দেখলাম ডা. সামন্তলাল সেন চাকরি শেষ হওয়ার পরও আগুনে পোড়া মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

শেখ হাসিনা বলেন, আমি ডা. সামন্তলাল সেনের সঙ্গে কথা বলেই এর উন্নয়নে কাজ করেছি। আজকে যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন করা হলো, এখানে আগুনে পোড়া মানুষ বিশ্বমানের সেবা পাবে। তাদের আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। ধীরে ধীরে আধুনিক যন্ত্রপাতি যুক্ত করে একে বিশ্বমানের আধুনিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলোয় জেলায় হাসপাতালগুলোকে আধুনিক করা হচ্ছে। প্রতিটি জেলায় বার্ন ইউনিটন চালু করা হবে। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেন চিকিৎসকরা উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারেন।

তিনি বলেন, চিকিৎসাকে আমরা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছি। কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে মানুষ ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে। মানুষ এখন ডিজিটাল স্বাস্থ্যসেবা পাচ্ছে। মোবাইলের মাধ্যমে মানুষ চিকিৎসা নিতে পারছে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য রাজনীতি করি। মানুষের জন্য কাজ করেছি। জাতির পিতা যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। সুযোগ পেলে কাজ করে যাবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গড়ে তোলার পেছনে জাড়িত সকল মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT