কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, অভিনেতা ও বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন চলচ্চিত্র অঙ্গণ, বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। তার নিপুণ হাতে ঘুড্ডি, দহন, দীপু নাম্বার টু ও ‘দুখাই’য়ের মতো চলচ্চিত্র সম্পাদিত হয়েছে। এছাড়া ‘নাল পীড়ান’, বখাটে, নিশিকাব্য হেলিকপ্টারে’র মতো জনপ্রিয় টিভি নাটকও নির্মাণ করেছেন তিনি। ‘সূর্যদীঘল বাড়ি’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।গুনী এ নির্মাতার অসমাপ্ত চলচ্চিত্র কালবেলা শেষ করার আহ্বান জানান তার স্বজনসহ দীর্ঘদিনের সহকর্মীরা।
ভিডিও: আব্দুর রব






