চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরাও একদিন চাঁদের দেশে যেতে পারব: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরাও একদিন স্পেসে চলে যাব, আমরাও একদিন জয় করব, চাঁদের দেশে পৌঁছে যেতে পারব। আগে চাঁদের দেশে যাওয়ার স্বপ্ন দেখতাম এখন চাঁদের দেশে পৌছানোর সম্ভবনাও সৃষ্টি হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটির বেতবুনিয়া ও গাজীপুরে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এখন বিশ্বটা আমাদের হাতের মুঠোয়, আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, রকেট যথা স্থানে ফিরে এসেছে। এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, আবহওয়া বার্তা থেকে শুরু করে সব ধরণের উপযোগীতা পাবে। এমনকি নদীতে বা সাগরে সংকেতের জন্য কোন গুরুত্বপূর্ন তথ্যটি তারা ওখানে বসে পাবে।

বেতবুনিয়া ও জয়দেবপুরের এই ভূ-কেন্দ্র দু’টি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন।

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দানকারীদের নাম-পরিচয় মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল।

‘কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো সরকারই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর নাম মহাকাশে পাঠিয়ে দিয়েছি।’

Reneta

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইন আহমেদ পলক।

গত ১১ মে মহাকাশে সফল উৎক্ষেপণ হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। তার পর দশদিন লাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নিজ কক্ষপথে পৌঁছাতে। এরপর শুরু হয় স্যাটেলাইটের ইন-অরবিট পরীক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT