আমনের নতুন জাত আবাদ করে সফল কৃষক

মেহেরপুরে চলতি রোপা আমন মৌসুমে প্রদর্শনি প্লটে উন্নত দুটি সুগন্ধি জাত ৭০ ও ৭৫ চাষ করে সফল হয়েছে চাষি। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ারও আশা করছে তারা।
মেহেরপুরে চলতি আমন মৌসুমে প্রথমবারের মতো নতুন জাত হিসেবে আবাদ হয়েছে ৭০ ও ৭৫ জাতের সুগন্ধি ধান। কৃষি বিভাগের পক্ষ থেকে এ অঞ্চলের ২৫ জন চাষিকে প্রদর্শনি প্লটে আবাদের জন্য নতুন ধানের বীজ বিতরণ করা হয়। প্রদর্শনি প্লটে নতুন জাতের ধান চাষ করে সন্তুষ্ট চাষি। চাষিরা এ জাতের ধানকে সুগন্ধি কাটারিভোগ ধানের সাথে তুলনা করেছে।
অন্যান্য জাতের পরে এ জাতের চারা রোপন হলেও আগেই ধান ঘরে তুলতে পারবে চাষি। মেহেরপুরে চলতি মৌসুমে ২৫ হাজার সাতশ’ ২১ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
মেহেরপুরের কৃষি বিভাগ বলছে, এবার সুগন্ধি আমনের জাত ৭০ ও ৭৫ জাতের ধানের বিঘায় ফলন পাওয়া যাবে ২০ থেকে ২২ মন।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





