আমদানি নীতিমালা সংশোধন চেয়েছে এভিয়েশন অপারেটর এসোসিয়েশন

বিমান ও হেলিকপ্টার যন্ত্রাংশ আমদানি নীতিমালা সংশোধন চেয়েছে এভিয়েশন অপারেটর এসোসিয়েশন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, এভিয়েশন খাতের উন্নয়নে সরকার আন্তরিক রয়েছে, অচিরেই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হবে।
এভিয়েশন অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দল দুপুরে সচিবালয়ে গিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় এভিয়েশন অপারেটরের নেতারা প্রতিমন্ত্রীকে বলেন, এই খাতে সোয়া তিন হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ২০১৮ সালে এই খাত থেকে প্যাসেঞ্জার ট্যাক্স বাবদ সরকার ৫শ’ কোটি টাকার বেশি আয় করেছে। দ্রুত বর্ধনশীল এভিয়েশনের সেক্টরের অনুকুলে কিছু নীতিমালা সংশোধনের দাবি জানান তারা।
প্রতিমন্ত্রী সরকারের আগ্রহের কথা তুলে ধরে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। বিমান ও পর্যটনখাতের উন্নয়নে আগামীতে ভাল কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:



