চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ হোসেনকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেয়ার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার্থে বিদেশে নেয়ার জন্য সব ধরনের সহযোগিতা করবে বর্তমান সরকার। বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আমজাদ হোসেনের অবস্থার শুরুতে অত্যন্ত শঙ্কাপূর্ণ ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর এক্ষেত্রে তার চিকিৎসার সকল দায়িত্ব সরকার বহন করবে।

এ সময় আমজাদ হোসেনের ছোট ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান সাংবাদিকদের জানান, গতকালকে প্রধানমন্ত্রী যখন আমাদেরকে আশ্বস্ত করেছেন বা আমাদের পাশে দাঁড়িয়েছেন তখন থেকে আমরা পরিবারের পক্ষ থেকে এবং এই হাসপাতালে চিকিৎসকদের সহায়তায় বাবাকে বিদেশে পাঠানো যায় কিনা সে চেষ্টা করছিলাম।

সে কারণে আমরা ব্যাংককের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি। তাদের সঙ্গে মেইল আদান-প্রদান চলছে। তারা বলেছে যদি এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে যাওয়া হয় তাহলে তারা এক্সেপ্ট করবে। ব্যাংককে যেতে এয়ার অ্যাম্বুলেন্সে আমাদের দু’ঘণ্টা ২০ মিনিট সময় লাগবে। আমরা ব্যাংককের বামরুন গ্রাথ হাসপাতালে একটি ফিরতি মেইল এর অপেক্ষায় আছি। সেখানে শারমিন নামে একজন বাঙ্গালদেশি মেয়ে কর্মরত আছেন। তিনি যথেষ্ট চেষ্টা করছেন। বামরুন গ্রাথ হাসপাতালটি কনফার্ম করলেই আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবো।

সোহেল আরমান বলেন, স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনকালীন সময়ে এসেও বাবাকে দেখে গেছেন, তার খোঁজ খবর নিচ্ছেন এটা বাবার জন্য অনেক বড় পাওয়া।

আমজাদ হোসেনের চিকিৎসার বিষয়ে ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. জহির আল আমিন সাংবাদিকদের বলেন, আমজেদ হোসেন এই হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন, লাইফ সাপোর্টে। উনি একটি ম্যাসিভ স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছিলেন এবং দেরী করে হাসপাতালে এসেছিলেন বলে অবস্থা যথেষ্ট সংকটাপন্ন ছিল। আমরা শুধুমাত্র সাপোর্টিভ চিকিৎসা দিয়েছি। এখনও উনার হার্টের সমস্যা রয়েছে। আমরা চিকিৎসা বোর্ড করে ওনার চিকিৎসা সম্পন্ন করছি।

Reneta

এছাড়া উনার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজ বলেন, হাসপাতালে দেরি করে আসার জন্য প্রথম দিন উনার স্ট্রোকের জন্য যে চিকিৎসা সেটা আমাদের দেওয়া সম্ভব হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ৭২ ঘন্টার আগে কোন কিছুই বলা সম্ভব হবে না। সেই ৭২ ঘণ্টা পার হয়েছে। বর্তমানে ওনার অবস্থা ভালো বলা যাবে না। তবে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল তিনি হয়েছেন।

গত রবিবার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সকাল সাড়ে ১০ টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। আজ (বুধবার) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও আমজাদ হোসেনকে বিকেলে দেখতে এসেছিলেন সুচন্দা, ববিতা ও চম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনচম্পাববিতালিড বিনোদনসুচন্দাস্বাস্থ্যমন্ত্রী নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT