চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ খান চৌধুরীর দাফন সম্পন্ন

রাজীব দাসরাজীব দাস
৬:২১ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বিজয় সরণীর সামরিক জাদুঘর মাঠে শেষ জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর মরদেহ। সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাণের কারাখানায় নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। সেসময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সর্বস্তরের মানুষ। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ২য় নামাজে জানাজা।

সেখান থেকে বাড্ডার প্রাণ-আরএফএল সেন্টার ঘুরে তার মৃতদেহ নিয়ে আসা হয় রাজধানীর বিজয় সরণীতে সামরিক জাদুঘর মাঠে। প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রাণের প্রাণপুরুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন হাজারো মানুষ।

অন্যকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিতে আমজাদ খান চৌধুরী দান করে গেছেন দূর ভবিষ্যতের স্বপ্ন দেখার দুটি চোখ।

নামাজে জানাজা শেষে দাফনের জন্য তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বনানী সামরিক কবরস্থানে। মরণোত্তর স্যালুটের মধ্য দিয়ে সমাহিত করা হয় দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া অনন্য ব্যক্তিত্ব আমজাদ খান চৌধুরীকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমজাদ খান চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT