চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্রামেই ভরসা অপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

তারকাদের কাজ কর্মের খবর নিয়ে যেমন সব সময় আপডেট থাকতে চান ভক্ত অনুরাগীরা, তেমনি তারকার ব্যক্তিগত জীবন নিয়েও কম উৎসুক নন তারা। আর সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত খবর নিয়ে আলোচিত এক সময়ে রিল লাইফের সেরা জুটি শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিগত দুই বছর ধরে বিভিন্ন সময় ব্যক্তিগত খবর নিয়ে সংবাদের পাতায় ছিলেন তারা। এমনকি রিয়েল লাইফের এই জুটির ডিভোর্স হওয়ার পরও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিন্দুমাত্র আগ্রহে ভাটা পড়েনি তাদের ভক্ত অনুরাগীদের।

দেশের তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ছেলে আব্রামকে নিয়ে নিজের মতোই দিন যাপনে ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার চেয়ে স্টেজ শোগুলোতেই ইদানিং বেশি দেখা যাচ্ছে তাকে। মাঝখানে প্রেম, বিয়ের খবরেও আলোচনায় আসেন এই নায়িকা। কিন্তু এসব গুজবে কান দিতে রাজি নন তিনি।

গেল সপ্তাহে ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা এসেছিলেন চ্যানেল আইয়ে। আবদুর রহমানের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত শো ‘সাময়িকী’-তে আড্ডায় মাতেন তিনি। সেখানে বর্তমান ব্যস্ততা, ব্যক্তিগত জীবন, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু।

শাকিবের সাথে ডিভোর্সের পর সবচেয়ে বেশি যে প্রশ্ন মানুষ রেখেছে তা বোধহয়, অপু কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে? নাকি বিয়ে করবে? হয়তো এমন বাস্তবতা থেকেই ‘সাময়িকী’-তে আব্দুর রহমানও এমন প্রশ্ন রাখেন অপুর কাছে। সামান্য বিচলিত না হয়ে অপু উত্তর দেন, এ ধরনের কোনো ভাবনাই নেই তার। মানে বিয়ে করার কোনো ভাবনাই তারমধ্যে নেই বলে সাফ জানিয়ে দেন।

একমাত্র ছেলে আব্রামকে জীবনের পাথেয় করে নিয়েছেন, এমন ভাবনা থেকে অপু জানান,আব্রামকে ঘিরেই আমার যত ভাবনা। তাকে ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নই। সন্তানের জীবনে একাকিত্ব আর যন্ত্রণা নিয়ে আসতে চাই না। এ কারণে বিয়ের ভাবনাটাও নেই!

সন্তান হওয়ার পর বেশকিছুটা মুটিয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস। এজন্যও অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। পরিচালকরাও নতুন ছবিতে তাকে নিয়ে কাজ করার সাহস পাচ্ছিলেন না। তবে সবকিছু সামলে ফের নিজেকে প্রস্তুত করেছেন বলেও ‘সাময়িকী’-তে জানান অপু বিশ্বাস। বলেন, এরইমধ্যে আমি ৮ কেজি ওজন কমিয়ে ফেলেছি। এবার সিনেমাতেও নিয়মিত দেখা যাবে তাকে, এমনটাও জানান অপু।

Reneta

কোনো পরিচালক উদ্যোগী হয়ে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ফের অভিনয়ের প্রস্তাব দিলে করবেন কিনা, এমন প্রশ্নে অপু বলেন, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। প্রায় শ’খানেকের মতো ছবিতে অভিনয় করেছি। শাকিবের সঙ্গে ছবি করতে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।

সম্প্রতি অপু বিশ্বাস দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়ালে অভিনয় করেছেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পীকে। এছাড়া কলকাতার একটি অফট্র‌্যাক ছবি ‘শর্টকাট’-এও অভিনয় করেছেন। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জী ও গৌরবকে।
চ্যানেল আইয়ের ‘সাময়িকী’-তে আব্দুর রহমানের মুখোমুখি অপু:

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসআব্দুর রহমানআব্রামলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT