চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্দুর রহমান বিশ্বাস এবং একটি আপত্তিপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বনানী কবরস্থানে শোক দিবসের জন্য ফুলের অরেঞ্জ ও গোলাপের পুষ্পস্তবক সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে নিয়ে সাংবাদিক জুলফিকার আলি মাণিকের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই পোস্টে তিনি বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতির দাফনের বিরোধিতা করে বলেছেন যে কবরস্থানে শহীদ জাতীয় নেতা এবং জাতির জনকের শহীদ পরিবারের সদস্যরা সমাহিত হয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা একজনের দাফন হতে পারে না।

‘একটি আপত্তিপত্র: বাংলাদেশের প্রতি অবিশ্বাসীর জন্য প্রযোজ্য’ নয় শিরোনামে নিউ ইয়র্ক টাইমস-এর বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলি মাণিক ব্যক্তিগত মতামত হিসেবে ওই পোস্টে বলেছেন:

‘গতকাল ছিল ৩রা নভেম্বর, বর্বরতম জেল হত্যা দিবস। বাংলাদেশর চার অবিস্মরণীয় নেতাকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানার ভেতর হত্যা করেছিল বাংলাদেশবিরোধী সেনা সদস্যরা। সে নেতাদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদসহ তিনজন সমাহিত আছেন বনানী কবরস্থানে। সৈয়দ নজরুল ছিলেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি, আর তাজউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্নের সাথী ছিলেন তারা, বাংলাদেশ স্বাধীনের জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর নামে। এই বনানীতেই সমাহিত আছেন বঙ্গবন্ধুর সহধর্মীণীসহ মুক্তিযোদ্ধা সন্তানরাও।

‘সেই বনানী কবরস্থানে নাকি আজ ৪ নভেম্বর বিকেলে দাফন করা হবে বাংলাদেশ বিরোধী আব্দুর রহমান বিশ্বাসকে। যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী ছিলেন। বিএনপির সাবেক রাষ্ট্রপতি এই বিশ্বাস যে রাজাকার ছিলেন তা আমরা সবাই জানি, যদিও টেলিভিশন চ্যানেলগুলো, এমনকি “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী” চ্যানেলের দাবিদাররাও বিশ্বাস যে বাংলাদেশের প্রতি অবিশ্বাসী রাজাকার ছিল তা বলছে না। আমি বনানীতে রাজাকার আব্দুর রহমান বিশ্বাসের দাফনের প্রতিবাদ করছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। আমি জানি আমার এই আপত্তিতে কিছুই বদলে যাবে না। তারপরও আপত্তিটা জানিয়ে রাখলাম।’

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আব্দুর রহমান বিশ্বাসের অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রহমান বিশ্বাসবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT