শুধু আবেদময়ী হিসেবে নন, অভিনেত্রী হিসেবেও দারুণ সফল কারিশমা কাপুর। গত শতকের নব্বইয়ের দশকে ‘প্রেম কয়েদি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় কারিশমা কাপুরের। কাপুরকন্যা হিসেবে রক্তেই ছিল অভিনয়; কিন্তু তারপরও অভিনয় শুরু আগে নাকি পরিবারের সবাইকে অনেক বুঝিয়ে রাজি করাতে হয়েছিল কারিশমাকে।
সেই কারিশমাকে আবার দেখা যেতে পারে বলিউডে, এমনই আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি তার সাঁতারের পোশাক পরা ছবি চমকে দেয় দর্শকদের। তাহলে কি আবারও বড় পর্দায় দেখা যাবে এই বলিউড তারকাকে।
নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় সব নায়ক গোবিন্দ-সালমান-শাহরুখ-অনিল কাপুর-সুনীল শেঠির সঙ্গেই জুটি বেঁধে সফল হন কারিশমা। এবার তাহলে কার সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায়? মিড-ডে।










