বিনোদন

আবৃত্তিশিল্পীদের সম্মাননা জানাবে বাকশিল্পাঙ্গন

আবৃত্তিশিল্পীদের সম্মাননা জানাবে বাকশিল্পাঙ্গন

আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য’র ফাইল ছবি

জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পীদের সম্মাননা জানাবে বাকশিল্পাঙ্গন। সংগঠনটির সভাপতি মোঃ নাসির উদ্দিন জানান, এ বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, কাজী আরিফ, পঞ্চানন চৌধুরী, মানবেন্দ্র বটবেল এবং ডালিয়া আহমেদকে সম্মাননা প্রদান করা হবে।

১০ ও ১১ মার্চ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য’। আয়োজনটি উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

২০১২ সাল থেকে প্রতি বছর মার্চ মাসে বাকশিল্পাঙ্গন এই উৎ​সব আয়োজন করছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…