চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুধাবি উড়াল দিলেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘টি-১০’ ক্রিকেট আসরের জমকালো উদ্বোধনীতে পারফর্ম করতে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাকিব খান। সেখানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ঢালিউডের এ নায়ক।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার ফ্লাইটে শাকিব খান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে উড়াল দেন। শাকিব খান জানান: ফ্লাইট ছিল সাড়ে ন’টায়। কিন্তু ৩০ মিনিট ডিলে হয়। কনসার্ট শেষ করে দুদিন পরেই দেশে ফিরবো।

‘টি-১০’ ক্রিকেট আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৪ নভেম্বর। ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের নামকরা শিল্পীরা। সেখানে লালসবুজের পতাকার একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন শাকিব খান।

চোখ ধাঁধানো ‘টি-১০’ টুর্নামেন্ট উদ্বোধনী আয়োজন থাকবে সর্বসাকুল্যে দুই ঘন্টা! এ সময়ের মধ্যে নাচ, গান আর অভিনয়ে মাতিয়ে তুলবেন আমন্ত্রিত শিল্পীরা। সেখানে শাকিব খান ছাড়াও দক্ষিণ ভারতীয় মেগাস্টার মামোত্তি, বলিউডের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম, বলিউডের হালের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি ও দক্ষিণ ভারতের সুপার মডেল ও অভিনেত্রী পার্বতী নয়ার পারফর্ম করবেন।

উদ্বোধনী মঞ্চে পারফর্ম না করলেও টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চে থাকবেন সানি লিওনের মতো ভারতীয় তারকারা! আবুধাবির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।

নতুন ফরম্যাটে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দুবাই ক্রিকেট বোর্ড। কিন্তু কনসার্ট আয়োজন করছে শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। শাকিব খান বলেন: ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র অতিথি হয়ে সেখানে পারফর্ম করবো।

Reneta

জানান, তিনি একাধিক গানে পারফর্ম করবেন। সেখানে বাংলা গানের সঙ্গে বলিউডের গানও থাকতে পারে। শাকিব বলেন: আমাকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে সম্মান দেখিয়ে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। এতে আমি গর্বিত।

টি-১০ লীগের আগের দুটি আসর বসেছিলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এবারই প্রথম রাজধানী আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসছে টুর্নামেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতিফ আসলামআবুধাবিআবুধাবি টি-১০ লিগনোরা ফাতেহিলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT