চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর মতই উড়ছে শাইনপুকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ০৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সাদমান ইসলাম ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মিরপুরে

সাদমান ইসলাম ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মিরপুরে

আবাহনী ও শাইনপুকুর, বেক্সিমকো ফার্মার দুই ক্লাব। একই মালিকানার ক্লাব দুটি ঢাকা প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৮ উইকেটে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর পরের অবস্থানে নাম লিখিয়েছে শাইনপুকুর।

আবাহনীর ৮ ম্যাচে ১৪ পয়েন্ট। আর শাইনপুকুর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

কাগজে-কলমে আবাহনী লিগের ফেভারিট। ওয়ানডে অধিনায়ক মাশরাফীসহ জাতীয় দলের অনেক তারকাই আকাশী-নীল শিবিরে। শাইনপুকুরে বড় নাম কম থাকলেও তরুণদের দাপটে জয়ের আনন্দে ভাসছে দলটি।

মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের করা ২৬২ রানের লড়াকু সংগ্রহ অনায়াসে টপকেছে শাইনপুকুর। সাদমান ইসলাম খেলেছেন ক্যারিয়ারসেরা ১৪৪ রানের অপরাজিত ইনিংস। ৯ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়েই জামাল-বাধা টপকায় শাইনপুকুর।

১৪৭ বলে ৯ চার ও দুই ছক্কায় ইনিংস সাজান সাদমান। অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা তৌহিদ হৃদয় ৫০ রানে অপরাজিত থাকলে বড় জয় পায় শাইনপুকুর।

টস জিতে আগে ব্যাট করে জিয়াউর রহমানের ৭৯ ও ওপেনার হাসানুজ্জামানের ৬১ রানের ইনিংসের সুবাদে এক বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয় শেখ জামাল।

Reneta

দুটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, শুভাগত, ‍সুজন হালদার ও আব্দুল গাফফার। একটি উইকেট নিয়েছেন আফিফ হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীঢাকা প্রিমিয়ার লিগশাইনপুকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT