চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে বিশাল ব্যবধানে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। উত্তরা স্পোর্টিং ক্লাবকে ১৮৯ রানের হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। দলীয় ২২ রানেই শ্রীলঙ্কান তারকা কুশল সিলভাকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জহুরুল ইসলামের সঙ্গে দলের হাল ধরেন শান্ত। দুজনে ৮৯ রান যোগ করেন।

৪৫ রান করে জহুরুল আউট হওয়ার পর অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন শান্ত। তৃতীয় উইকেটে তাদের ব্যাট থেকে আসে ৯১ রান।

Banglabid

এরপর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল উত্তরা। ৪৫ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নিয়েছিল তারা। কিন্তু শেষদিকে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আবাহনী।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন শান্ত। ৮৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি শেষ হয় রানআউটের খাড়ায়।

৬৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৪ রান করেন মোসাদ্দেক। তবে ম্যাচসেরা সাব্বির রহমান মাত্র ৩৫ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন।

Reneta

উত্তরার পক্ষে ৭০ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন নাহিদ হাসান।

জবাবে রুবেল হোসেনের তোপে শুরু থেকেই সংগ্রাম করতে থাকে উত্তরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। সর্বোচ্চ ২৪ রানের ইনিংসটি খেলেন সাত নম্বরে ব্যাট করতে নামা শাখির হোসেন।

আবাহনীর পক্ষে ১৬ রানের খরচায় ৩টি উইকেট নেন রুবেল। আরিফুল হাসান ও সাব্বির রহমান ২টি করে উইকেট নেন।

অন্য ম্যাচে, ঢাকা প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সহজেই হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেখ জামালকে ৭ উইকেটে হারায় মোহাম্মদ শরীফের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে থাকতে ১৮০ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। তাদের কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান আসে ইলিয়াস সানির ব্যাটে। রাকিন আহমেদ ৩৪ ও তানভীর হায়দার ৩২ রান করেন। বাকিদের কেউ উল্লেখ করার মতো স্কোর করতে পারেননি।

ব্রাদার্সের হয়ে মেহেদী হাসান ও সাখাওয়াত হোসেন তিনটি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শরীফ দুটি ও সাইফুল্লাহ একটি উইকেট নেন।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল ব্রাদার্সও। তবে মিজানুর রহমান ও চীরাগ জনির জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পায় দল। ১০ চারে ৭১ বলে ঠিক ৭১ রানের ইনিংস খেলেন মিজানুর। ৬৬ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন ভারতীয় ব্যাটসম্যান চীরাগ। অপরাজিত ৩২ রানের ইংনিস খেলে দলের জয়ে অবদান রেখেছেন ইয়াসির আলিও।

শেখ জামালের হয়ে শহিদুল ইসলাম দুটি ও তানভীর হায়দার একটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএলঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার

পরবর্তী

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বে একটি রোল মডেল: শেখ হাসিনা

পরবর্তী

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বে একটি রোল মডেল: শেখ হাসিনা

মুহসীন

মুহসীন হলে ছাত্রলীগের পুরো প্যানেল জয়ী

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT