চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর জয়ে জমল শিরোপার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ন ২৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল আবাহনী লিমিটেড। সুপার লিগের তৃতীয় রাউন্ড শেষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সমান পয়েন্ট (২২) তাদের।

বুধবার রাতের ম্যাচে আবাহনীর কাছে হেরে শিরোপা লড়াই থেকে অনেকটা ব্যাকফুটে চলে গেছে দোলেশ্বর। তাদের পয়েন্ট ১৯।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির আর দুটি রাউন্ড বাকি। শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ও প্রাইম ব্যাংকের মধ্যে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে দোলেশ্বর। সর্বোচ্চ ৩২ রান করেন ফজলে মাহমুদ। ইমরান উজ্জমানের ব্যাট থেকে আসে ৩১ রান।

আবাহনী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন তিনটি ও মেহেদী হাসান রানা নেন দুটি উইকেট।

সহজ লক্ষ্যে আবাহনী ব্যাট করতে নেমে ৫ ওভারে ৩৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে বৃষ্টি আইনে আকাশী-নীলদের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৯১ রান।

Reneta

৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় আবাহনী। মুনিম শাহরিয়ার ৪৪ ও লিটন দাস করেন ২৭ রান।

দোলেশ্বর পেসার কামরুল ইসলাম, শরিফউল্লাহ ও রেজাউর রহমান একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীবঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বিশেষ বিশ্লেষণ

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT