চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর জার্সিতে এই প্রথম মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন মুশফিকুর রহিম। কখনোই তাকে দেখা যায়নি দেশের অন্যতম শীর্ষ ক্লাব আবাহনীতে। এবারই প্রথম মুশফিককে দলে টেনেছে আকাশী-নীল জার্সিধারীরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

জিম্বাবুয়ে সিরিজ শেষ হতেই প্রিমিয়ার লিগের অনুশীলন শুরু করে দিয়েছেন মুশফিক। বৃহস্পতিবার আবাহনীর অনুশীলন জার্সিতে দেখা গেল তাকে। একাডেমি মাঠে ঘাম ঝরান। রোববার মিরপুরেই লিগের উদ্বোধনী ম্যাচে আবাহনীর জার্সিতে নামবেন তিনি। প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য ডিপিএলের গত আসরে খেলেননি মুশফিক। দেশের প্রধান ওয়ানডে টুর্নামেন্টে ইনফর্ম ব্যাটসম্যানটি চান আবাহনীর শিরোপা জয়ের ধারাকে অব্যাহত রাখতে। ক্লাবটিতে নাম লেখানোর পর মুশি শুনিয়েছেন আশার কথাই।

‘প্রথমবার আবাহনীতে খেলব। আমি রোমাঞ্চিত। আমার উপর আস্থা রাখায়, সামর্থ্যে বিশ্বাস রাখায় আবাহনীর সবাইকে ধন্যবাদ। আবাহনী বর্তমান চ্যাম্পিয়ন, অনেক বড় দল। চেষ্টা করব নিজের পারফরম্যান্স দিয়ে শিরোপা জয়ে অবদান রাখতে।’

দারুণ এক মাইলফলকের হাতছানি নিয়ে মুশফিক নামছেন ডিপিএলে। দু’বার মাঠে নামলেই ৩০০ লিস্ট ‘এ’ ম্যাচ খেলা হয়ে যাবে তার। ১৫ বছরের ক্যারিয়ারে ২৯৮ ম্যাচ খেলে ফেলেছেন। ১১ সেঞ্চুরি ও ৫৭ ফিফটিতে করেছেন ৯,০৬৪ রান।

মুশফিক হতে যাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার, যার তিনশ ম্যাচ খেলার অভিজ্ঞতা হবে। তার প্রথম লিস্ট ‘এ’ ম্যাচ জিম্বাবুয়ে সফরে। ২০০৫ সালের মার্চে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সবার আগে তিনশ ছুঁয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এ পেসার খেলেছেন ৩০৫ ম্যাচ। পেয়েছেন ৪২১ উইকেট।

ট্যাগ: আবাহনীডিপিএল-২০২০ঢাকা প্রিমিয়ার লিগ-২০২০মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারপ্রার্থীদের ন্যায়বিচার দিতে সচেষ্ট থেকেছি

পরবর্তী

মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রেলারে আসছে অনন্ত-বর্ষার নতুন ছবি, ঈদে মুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT