ক্রিকেট

আবাহনীকে হারিয়ে খেলাঘরের চমক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে শক্তিশালী ও তারকাসমৃদ্ধ দল আবাহনী লিমিটেডকে ৮ রানে হারিয়ে চমক দেখিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

টানা তিন জয়ের পর টি-টুয়েন্টি আসরটিতে প্রথম হারের স্বাদ পেল মুশফিকুর রহিমের দল।

বিকেএসপি’র তিন নম্বর মাঠে ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আবাহনী ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত সমান ৪৯ রান করে এনে দেন।।

শেষদিকে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের মন্থর ব্যাটিংয়ের কারণে হার দেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মোসাদ্দেক ১৯ বলে ২১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। আফিফ ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

খেলাঘর পেসার রনি তালুকদার ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেনের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে খেলাঘর। ওপেনার ইমতিয়াজ ৪৬ বলে ৬৬ ও মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ৩৩ রান করেন।

আবাহনী স্পিনার আরাফাত সানি ও মোসাদ্দেক দুটি করে উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান তামিম নেন একটি করে উইকেট।

বিষয়:আবাহনী খেলাঘর বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…