বাংলাদেশ

আবাসিক এলাকায় বোমা নিষ্ক্রিয় করল ডিএমপি

আবাসিক এলাকায়  বোমা নিষ্ক্রিয় করল ডিএমপি

মামলার আলামত হিসেবে রাখা কিছু বোমা রাজধানীর একটি আবাসিক এলাকার মাঠে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। 

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আসাদগেট নিউকলোনী মাঠে বোমাগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটানো হয়।

একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনা অধিবাসিদের মধ্যে আতংকের সৃষ্টি করে। এমন একটি জায়গায় কেনো এ ধরনের বিস্ফোরণ ঘটানো হলো, জানতে চাইলে সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা ডিএমপির মিডিয়া সেন্টারে যোগাযোগ করতে বলেন।

যোগাযোগ করা হলে পুলিশের মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, আদালতের নির্দেশেই বোমাগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিষ্পত্তি না হওয়া বিভিন্ন মামলায় আলামত হিসেবে থাকা এসব বোমার বিস্ফোরণ ঘটাতে আদালত থেকেই নির্দেশ দেওয়া হয়েছিলো।

বিস্ফোরণ ঘটানোর আগে জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলেও একটি আবাসিক এলাকার  খেলার মাঠে বোমা নিষ্ক্রিয় করার ঘটনায় আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

বিষয়:ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…