চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার রাজপথে ফিরছে কোটা সংস্কার আন্দোলন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
শিক্ষা
A A
কোটা

কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ২৮ দিন পরও তা নিয়ে প্রজ্ঞাপন জারি না করায় আবারো রাজপথে নামার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন, বৃহস্পতিবারের মধ্যে কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে রাজপথে নামবেন তারা।

বুধবার দুপুরে ঢাকা বিশ্বদ্যিালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছিলেন তা মেনে নিয়ে আমরা ৭ তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছিলাম। কিন্তু এখন পর্যন্ত তা গেজেট আকারে প্রকাশিত হয়নি। 

‘যদি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ না হয়, তাহলে রোববার থেকে সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে একযোগে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, বাংলার ছাত্রসমাজের সঙ্গে নাটক চলছে। ছাত্রসমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলার ছাত্রসমাজ তা মেনে নিবে না। ন্যায্য অধিকার আদায়ে ছাত্রসমাজ যে একত্রিত তা আবারো দেখিয়ে দিবে।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। যদি তাদের কাউকে কোনো ধরণের হয়রানি বা নিপীড়ন করা হয় তাহলে বাংলার ছাত্রসমাজ একত্রিত হয়ে এর দাঁতভাঙা জবাব দিবে।

বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হতে থাকে। বেলা ১১টার দিকে তারা একটি মিছিল বের করে।

Reneta

মিছিলে তারা ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’, ‘পাঞ্জেরি গো পাঞ্জেরি, কবে হবে প্রজ্ঞাপন?’ ‘মাদার অব এডুকেশন, রিমোভ দ্য ডিসক্রিমিনেশন’ এসব স্লোগান দিতে থাকে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চারুকলা কলা অনুষদ হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল বলেন, কোটা সংস্কারের গেজেট নিয়ে টালবাহানা চলছে। আমরা ছাত্রসমাজ দ্রুততম সময়ে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে মানবন্ধন শুরু করেছি। এ মানববন্ধন শুধু জাহাঙ্গীরনগরে নয়, সারাদেশে একযোগে চলছে। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না আসে ততদিন আমাদের আন্দোলন চলবে।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গতমাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা।

কোটা পদ্ধতি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি অস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু ঘোষণার একমাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোন প্রজ্ঞাপন জারি করেননি। কথা দেওয়া সত্ত্বেও তিনি এমন কেন করছেন তাই আমরা বুঝতে পারছি না।

শিক্ষার্থীরা আরো বলেন, বর্তমানে বাংলাদেশে যে কোটা ব্যবস্থা রয়েছে তা চরম বৈষম্যপূর্ণ। একজন কোটাবিহীন ব্যক্তির চেয়ে অপেক্ষাকৃত কম যোগ্য হয়েও অনেক কোটাধারী বিভিন্ন চাকরিতে নিয়োগ এবং সুযোগ-সুবিধা ভোগ করছে। এভাবে চললে দেশ একসময় প্রকৃত মেধাবী সংকটে পড়বে। এতে মেধাবীদের মূল্যায়নের কোন সুযোগ থাকবে না। জাতি তার প্রকৃত মেধা হারিয়ে ফেলবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মোন্নাফের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুজ্জামান, ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালাহউদ্দিন সায়েম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কারলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই ২৯, ২০২৬

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT