চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার বিয়ে প্রসঙ্গে যা ভাবছেন হৃতিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

প্রায় সাত বছর হল বিয়ে ভেঙেছে, তবুও সুজানের সঙ্গে হৃতিকের সম্পর্ক অটুট আছে। বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরও তারা দুজন বন্ধুত্ব বজায় রেখেছেন। কখনও কঙ্গনার প্রসঙ্গে হৃতিকের পাশে দাঁড়িয়েছেন সুজান আবার কখনও প্রকাশ্যে বা সংবাদমাধ্যমে সুজানের প্রশংসা করেছেন হৃতিক।

লকডাউনের শুরুতে সন্তানদের জন্য নিজের বাড়ি ছেড়ে হৃতিকের বাড়িতে উঠেছেন সুজান। বাবা-মাকে এক ছাদের নিয়ে পেয়ে কঠিন সময়টা আনন্দে কাটাতে পেরেছে রিদান ও রিহান।

সুজানের এই সিদ্ধান্তের প্রশংসা জানিয়ে হৃতিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার স্ত্রীর ছবি, যে সন্তানদের জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছে। সন্তানদের সঙ্গে যেন বিচ্ছিন্ন না থাকতে হয় তাই এই সিদ্ধান্ত। অভিভাবকত্বের এই যাত্রায় সমর্থন দেয়ার জন্য এবং আমাকে বোঝার জন্য ধন্যবাদ সুজান।’

Banglabid

২০১৬ সালে হৃতিক-সুজানকে একসঙ্গে বেশ কয়েকবার দেখা যায়। শুধু তাই নয়, একে অপরের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় কথাও বলেন তারা। এরপরেই গুঞ্জন রটে আবার বিয়ে করতে যাচ্ছেন তারা। তবে সুজান স্পষ্ট ভাষায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কোনো অনুমান না করার অনুরোধ রইলো। হৃতিকের সঙ্গে আবার এক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমরা সবসময়েই ভালো অভিভাবক হয়ে থাকতে চাই।’

২০১৭ সালে ‘কাবিল’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে হৃতিকও বলে দিয়েছেন, ‘আবার বিয়ের পরিকল্পনা নেই। জীবন নিয়ে সন্তুষ্ট আছি।’

চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর হৃতিক ও সুজানের বিয়ে হয়। বহু তরুণীর হৃদয় ভেঙে দেন সদ্য ইন্ডাস্ট্রিতে পা রাখা হার্টথ্রব। ২০১৪ সালে আইনি বিচ্ছেদ হয় হৃতিক রোশন ও সুজান খানের। বিচ্ছেদের পরে দুজনই আর বিয়ের পিঁড়িতে বসেননি। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুজানহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT