চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘আবার বসন্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘আবার বসন্ত’। ‘মোস্ট ওয়েলকাম’, ‘অস্তিত্ব’ ছবির এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ এপ্রিল ‘আবার বসন্ত’ মুক্তি দেব। শিগগির সেন্সরে থেকে মুক্তির অনুমতিও পেয়ে যাব।

নির্মাতা অনন্য মামুন বলেন, ভালো ছবি নির্মাণের জন্য স্টার লাগে না, গল্পটাই আসল। এবার গল্পের শক্তি নিয়েই কাজ করেছি। জীবনমুখী ছবি বানিয়েছি। আমার আগের ছবি থেকে পুরো নতুন ফর্মুলা ও গল্পের ছবি ‘আবার বসন্ত’।

পারিবারিক গল্পের ছবি ‘আবার বসন্ত’। যেখানে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া। এই প্রথমবার দুই প্রজন্মের এ দুই অভিনয় শিল্পী ঝাল-টক রসায়ন ফুটে উঠবে রুপালি পর্দায়।

”অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকীত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্নমাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। ‘আবার বসন্ত’ ছবির একটি বার্তা আছে সেটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে”, বলেন স্পর্শিয়া।

তারিক আনাম-স্পর্শিয়া ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ।

গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘আবার বসন্ত’ ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করেছেন ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড। দিনশেষে মানুষের পরিবারটাই আসল, এটাই ‘আবার বসন্ত’ ছবির মূল উপজীব্য।

গান রেকর্ডিংয়ে চিশতি বাউল ও অনন্য মামুন
Reneta

সম্প্রতি এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ‘বেহায়া মন’-খ্যাত শিল্পী চিশতি বাউল। ছবিতে তিনি ‘মিলন হবে কত দিনে’ গানটি রিমেক ভার্সনে গেয়েছেন। নতুন করে এ গানের সুর করেছেন কলকাতার দোলন মাইনাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅর্চিতা স্পর্শিয়াতারিক আনাম খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT