চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার চালুু হলো সৌদি আরবের সেই হোটেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের কয়েকজন প্রিন্স, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীসহ ২শ’ জনেরও বেশি প্রভাবশালীকে আটকে রাখা সেই ‘বিলাসবহুল কারাগার’ রিটজ কার্লটন হোটেল রাষ্ট্রীয় অতিথিদের জন্য আবারও চালু করা হয়েছে।

সৌদি আরবের প্রধান আইনজীবীর বরাতে বিবিসি জানায়, ২০১৮ সালের জানুয়ারিতে প্রায় ১শ’ বিলিয়ন মার্কিন ডলার সৌদি সরকারকে দিয়ে দুর্নীতি মামলার মীমাংসা করেন সৌদি আরবের গ্রেপ্তার হওয়া প্রিন্স ও মন্ত্রীরা।

এতদিন ধরে রাজধানী রিয়াদের এই হোটেলেই শুভেচ্ছা বিনিময় করতেন দেশটির বাদশাহ ও যুবরাজেরা। গত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগ এনে প্রিন্স মিতেবসহ ২শ’ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীকে আটক করে সৌদি প্রশাসন।

এরপর তাদেরকে বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে রাখা হয়েছিল। এদের মধ্যে কমপক্ষে ১২ জন প্রিন্স ও চারজন মন্ত্রীও ছিলেন। তখন থেকেই বিলাসবহুল এই হোটেলে ঢোকা এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

চলতি নভেম্বর মাসের জন্য সব ধরনের বুকিং নেয়া বন্ধ ঘোষণা করে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে হোটেল কর্তৃপক্ষ। তখন রিটজ কার্লটনের সাথে ইন্টারনেট, মোবাইল ও ফোনসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন দেয়া হয়।

রিটজ কার্লটন হোটেলের মেঝেতে ঘুমিয়েছিলেন সৌদি রাজপুত্ররা!

গত মে মাসে সৌদি সফরে গিয়ে এই হোটেলেই উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫২ একর জায়গার উপর নির্মিত বিলাসবহুল হোটেলটিতে ৪৯২টি কক্ষ রয়েছে। আছে বেশ কয়েকটি বিশ্বমানের সুবিধা সম্বলিত রেস্টুরেন্ট। এছাড়া পুরুষদের জন্য রয়েছে বিশেষ রকমের ‘স্পা’র ব্যবস্থা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবহোটেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

পরবর্তী

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
আসমা জাহাঙ্গীর-আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হাগ ডে

কী হয় আলিঙ্গনে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT