চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার একদলীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান

রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান

বাংলাদেশ ২০১৪ সালের পর থেকে আবার একদলীয় রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান।

এক গবেষণা পর্যবেক্ষণে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই। কাগুজে বিশাল কাঠামো থাকলেও সাংগঠনিকভাবে দুর্বল। পরিবারকেন্দ্রিক রাজনীতির বিস্তার ঘটছে। দুদলের মধ্যে সংঘাতের চেয়ে আন্ত:কোন্দল বেশি।

শনিবার জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত “বাংলাদেশের রাজনৈতিক দল: নির্বাচন, আন্দোলন ও গণতন্ত্র” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রওনক জাহান।

সেখানে তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে জোটভিত্তিক নির্বাচনী রাজনীতির কারণে তৃতীয় রাজনৈতিক শক্তির সম্ভাবনা থমকে যাচ্ছে। এ কারণে জামায়াতসহ ধর্মীয় রাজনৈতিক দলগুলো পুনর্বাসিত হয়েছে। ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সামরিক শাসনামলে বিএনপি-জাতীয় পার্টির মত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল তৈরি হয়। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই ৩১ শতাংশ ভোট পায়। বিএনপি ১৪০ টি আসনে জয় পায় এবং আওয়ামী লীগ পায় ৮৮টি। বিএনপি সরকার গঠনের জন্য জামায়াতের সহায়তা নেয়। ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দেশে একদল-প্রধান ব্যবস্থা থেকে একদলীয় পদ্ধতিতে রূপান্তরিত হয়েছিল। ২০১৪ সালের পর আবার সেই ব্যবস্থায় ফিরে যাওয়া চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দেয়া বক্তৃতায় তিনি আরো বলেন: জোটভিত্তিক রাজনীতির উত্থান ঘটেছে ফাস্ট পাস্ট দ্য পোস্ট (এফপিটিপি) পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতিতে প্রতিটি নির্বাচনী আসনে একাধিক প্রার্থী অংশগ্রহণ করলেও যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। এই এফপিটিপি পদ্ধতিতে দু’দলের মধ্যে ব্যাপক ব্যবধান তৈরি করে। উদাহরণ হিসেবে ১৯৯১ সালের বিএনপির জয়ের কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে ড. রওনক বলেন: বাংলাদেশের অভ্যুদয়ের পর দলীয় রাজনীতিতে ব্যাপক রদবদল হয়েছে। নির্বাচিত বেসামরিক সরকারের (১৯৭২-১৯৭৫) সময় দেশ একদল-প্রধান ব্যবস্থা থেকে একদলীয় পদ্ধতিতে রূপান্তরিত হয়। পরবর্তী পনের বছরের সামরিক আমলে (১৯৭৫-১৯৯০) আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি,জাতীয় পার্টির মত দল জন্মেছে। ১৯৯১ সালে গণতন্ত্রে উত্তরণের পরের দশক দ্বিদলীয় ব্যবস্থা এবং পরবর্তীতে নির্বাচনী জোটনির্ভর দলীয় পদ্ধতি এসেছে।

Reneta

অতীত ও বর্তমান রাজনীতির তুলনামূলক বিশ্লেষণে তিনি বলেন: আগে রাজনৈতিক দল আন্দোলনে জনসম্পৃক্ত হতো। ১৯৯১ সালের পর বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দল সংগঠনের চেয়ে অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনে জয়ের মিশনে বেশি মত্ত হয়ে ওঠে।

ড. রওনক রাজনীতিতে পরিবারতন্ত্র, দুর্বৃত্তায়নের মত বিষয়গুলো তুলে ধরেন। উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জ পরিস্থিতির উদাহরণ টানেন তিনি।

বিজয়ীদের সব প্রাপ্তির সুযোগে ভারসাম্য আনা না গেলে নির্বাচন কেন্দ্রিক সংঘাতে অচলাবস্থার উত্তরণ ঘটবে না বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান। স্বাগত বক্তব্য রাখেন ড. আহরার আহমদ। উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT