বিনোদন

আবার আসছে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, এবার নেই ‘ব্র্যাঞ্জেলিনা’

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ ও বিনোদন পোর্টাল, যা দেশের বিভিন্ন বিষয় নিয়ে খবর প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির জনপ্রিয় ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’। ২০০৫ সালের এই ছবির সিরিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছে আমাজন প্রাইম ভিডিও।

এবার অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের স্থানে দেখা যেতে পারে ফোবি ওয়ালার-ব্রিজ এবং ডোনাল্ড গ্রোভারকে। তবে ‘ব্র্যাঞ্জেলিনা’র স্থানে অন্য তারকাদের দেখতে নারাজ নেটিজেনরা।

‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয়ের সূত্রেই ব্র্যাড পিট ও জোলি সম্পর্কে জড়িয়েছিলেন। এই ছবিটি তাই ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির ভক্তদের মনে বিশেষ স্থান দখল করে আছে।

টুইটারে অনেক ভক্তই জানিয়েছেন, তারা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এ ব্র্যাড পিট ও জোলি ছাড়া আর কাউকে দেখতে চান না। কয়েকজন লিখেছেন, অন্য তারকাকে দেখার বদলে বুড়ো ব্র্যাড পিট ও জোলিকে দেখতে রাজি আছেন তারা। ভক্তরা মনে করছেন নতুন তারকারা এই ছবির আমেজ ধরে রাখতে পারবেন না।

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…