স্পোর্টস

আবার আসছেন ওয়াকার

বাংলাদেশের সংবাদপত্রের অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে বক্তা ও দুই অতিথি উপস্থিত, পেছনে বিদ্যুৎ ও বজ্রপাতের ব্যাকড্রপ সহ চ্যানেল আই অনলাইন লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট সিক্সার্সের আমন্ত্রণে বিপিএল শুরুর আগে বাংলাদেশ ঘুরে গেছেন ওয়াকার ইউনুস। বোলার হান্ট কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন সিলেটে। অংশ নেন বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটির জার্সি উন্মোচন অনুষ্ঠানেও। পাকিস্তান কিংবদন্তি সাবেক পেসার আবার বাংলাদেশে আসছেন। এবার তাকে দেখা যাবে সিলেট সিক্সার্সের মেন্টরের ভূমিকায়।

সিক্সার্স ম্যানেজমেন্ট জানাচ্ছে, দুই-তিনদিনের মধ্যেই ঢাকায় আসবেন ওয়াকার। সিলেটের কোচ হিসেবে কাজ করছেন জাহিদ এহসান। টিম ডিরেক্টর হিসেবে আছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ, ম্যানেজারের দায়িত্বে সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। তাদের সঙ্গেই যোগ দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ।

সিলেট পর্বে টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল নাসির-সাব্বিরদের নিয়ে গড়া দলটি। শেষ ম্যাচে হার নিয়ে ঢাকা ফিরে রাজধানীতে হার দিয়েই শুরু হয়েছে। জয়ের ধারায় ফিরতে মরিয়া সুরমা পাড়ের দলটি এবার বিদেশি মেন্টরের দিকে হাত বাড়াল।

বিষয়:ওয়াকার বিপিএল-২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…