চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো বাগদাদী নিহত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

আবারও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদীর নিহতের দাবি করা হয়েছে। মার্কিন নেতৃত্ত্বাধীন কোয়ালিশন বাহিনীর চলমান বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি  করা হয়।

বাগদাদী উত্তর সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাক্কায় বিমান হামলায় নিহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক ইয়ানিস সাফাক। উভয় সংবাদমাধ্যমই আইএস সংশ্লিষ্ট আরবি সংবাদ সংস্থা আল-আমাকের বরাতে দিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আমাক এক বিবৃতিতে জানিয়েছে গত রোববার ‘খলিফা’ নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আবু বকর আল-বাগদাদী পঞ্চম রমজানের দিন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় রাক্কায় নিহত হন।’

তবে মার্কিন নেতৃত্বাধীন ওই কোয়ালিশন বাহিনী এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

সোমবার ইরাকি টেলিভিশন চ্যানেল ‘আল-সুমারিয়া’র এক খবরে বলা হয়, আইএস নিয়ন্ত্রিত মসুলের ৬৫ কিলোমিটার পশ্চিমে রোববার কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় আহত হয়েছেন বাগদাদী।

Reneta

আর সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন নিরাপত্তা বাহিনী যে বাগদাদীর মাথার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে সেই বাগদাদী গত ছয়মাস ধরে মসুল ঘুরে বেড়াচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসজঙ্গিবাগদাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT