বিনোদন

আবারো পুলিশি ঝামেলায় সালমান

আবারো পুলিশি ঝামেলায় সালমান

‘বাজরাঙ্গি ভাইজান’ দিয়ে বক্স অফিস তোলপাড় করে খোশমেজাজে থাকা ‘সাল্লু ভাই’ সালমান খান আবার জড়ালেন পুলিশি ঝামেলায়। পারিবারিক একটি পার্টিকে কেন্দ্র করে ওই নতুন ঝামেলার জন্ম।

সম্প্রতি বোন অর্পিতার জন্মদিন উপলক্ষে সালমান খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে বসেছিলো তারকাদের মেলা।

ভাইজান তার বোনকে কতটুকু ভালোবাসে তা অর্পিতার বিয়েতেই সবাই দেখেছে। বিয়ের পর বোনের প্রথম জন্মদিনের পার্টির সমস্ত কিছু আয়োজন করেছিলেন সালমান খান নিজে।

আর সেই পার্টিতে পরিবারসহ বলিউডের অনেক তারকারা উপস্থিত ছিলেন। পার্টিতে নাচ-গানতো থাকবেই, কিন্তু হঠাৎ করেই পুলিশের বাধা।

মুম্বাইয়ে রাত ১০টার পর উচ্চ আওয়াজে গান বাজানো নিষেধ। সেই নিষেধাজ্ঞা ভুলে উচ্চ আওয়াজে গান বাজানোর অপরাধে সালমানকে পার্টি বন্ধের আদেশের পাশাপাশি জরিমানা করে পুলিশ।

সালমানের ওই পার্টিতে করণ জোহর. সোনাক্ষি সিনহা, কারিশমা কাপুর,  রিতেশ দেশমুখ, জেনেলিয়াসহ অনেক তারকা উপস্থিত ছিলেন। 

বিষয়:বলিউড সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…