২০০৪ সালে ইরাক যুদ্ধের সময় নিহত এক সেনা সদস্যের মাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছেন রিপাবলিকান পার্টি কয়েক শীর্ষ নেতা।
এক বিবৃতিতে সিনেটর ম্যাককেইন বলেছেন, ট্রাম্পের মন্তব্য রিপাবলিকান পার্টিকে উপস্থাপন করে না। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তিনি সম্মানিত কাউকে নিয়ে কটূক্তি করতে পারেন না বলেও বিবৃতিতে বলা হয়।
ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে নিহত সেনা সদস্যের মা, গাজালা খান কথা না বলায় তার বিরুদ্ধে কটূক্তি করেন ট্রাম্প। ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে খান পরিবার।
তবে নিজের অবস্থানে অটল রয়েছেন ট্রাম্প । ওদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে অযোগ্য হিসেবে অভিহিত করে রিপাবলিকান পার্টি ত্যাগ করেছেন জেব বুশের শীর্ষ উপদেষ্টা স্যালি ব্রাড’স। সাফ জানিয়ে দিয়েছেন, হিলারিকে ভোট দেবেন তিনি।










